রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

নাইজারে চলতি বছর জিহাদি সহিংসতায় ৪২০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৬৭ বার

নাইজারের পশ্চিমাঞ্চলে চলতি বছর জিহাদিদের বিভিন্ন হামলায় ৪২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। বুধবার হিউম্যান রাইট ওয়াচ (এইচআরডব্লিউ) এ তথ্য জানিয়েছে। এ পর্যবেক্ষণ সংস্থার সদস্যদের নাইজার সফরের পর প্রাণহানির এ সংখ্যা প্রকাশ করা হলো। দেশটিতে ১১ দিনের সফর চলাকালে তারা সহিংসতার প্রত্যক্ষদর্শী, ধর্মীয় নেতা, স্থানীয় কর্তৃপক্ষ, বিদেশি কূটনীতিক ও নাইজেরীয় সক্রিয় কর্মীদের সাথে কথা বলে জিহাদি সহিংসতায় প্রাণহানির এমন তথ্য পান।

এইচআরডব্লিউর সাহেল পরিচালক কোরিন দুফকা বলেন, ‘সশস্ত্র ইসলামি গ্রুপ নাইজারের পশ্চিমাঞ্চলে বেসামরিক লোকজনের ওপর আরো সহিংসতা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।’এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়, দেশটিতে ‘তারা হত্যাযজ্ঞ, লুটতরাজ ও আগুন সন্ত্রাস চালায়।’এ মানবাধিকার সংস্থা আরও জানায়, ওই জিহাদি গ্রুপ নাইজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও চার্চ ধ্বংস এবং ইসলাম ধর্ম বিষয়ে তাদের কঠোর ব্যাখ্যার ওপর ভিত্তি করে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে।এইচআরডব্লিই চলতি বছরের জানুয়ারি ও জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেশটির পশ্চিমাঞ্চলীয় তিলাবারি ও তাহোয়া অঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে নয়বার ব্যাপক হামলা চালানোর তথ্য পেয়েছে।
খবর এএফপি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories