রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

আফগান গৃহযুদ্ধ দীর্ঘায়িত হতে পারে : সাবেক মার্কিন দূত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১১৩ বার

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার প্রায়  পুরোপুরি শেষ করার মধ্যেই তালেবানরা যেভাবে তাদের দখলদারিত্ব কায়েম করে চলেছে তাতে দেশটিতে গৃহযুদ্ধ দীর্ঘায়িত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাবুলে দায়িত্ব পালন করা ওয়াশিংটনের সাবেক রাষ্ট্রদূত রবিবার এমন কথা বলেন। জঙ্গিরা ব্যাপক লড়াই করে শুক্রবার থেকে এ পর্যন্ত পাঁচটি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে। ১১ সেপ্টেম্বর ভয়াবহ হামলার ২০ তম বার্ষিকীর প্রায় এক মাস আগে তারা এসব রাজধানীর দখল নিল। আর ১১ সেপ্টেম্বরের ওই হামলাকে কেন্দ্র করেই আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আগ্রাসন শুরু করে।

আফগানিস্তানে দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত রিয়ান ক্রোকার এবিসি’র ‘দিস উইক’কে’ বলেন, ‘তালেবানরা যত দ্রুত পুরো দেশ দখল করে নিচ্ছে তাতে বরং দেশটিতে গৃহযুদ্ধ দীর্ঘায়িত হতে পারে বলে জোর আশংকা করা হচ্ছে। তারা এক্ষেত্রে অনেক সাহসিকতার সাথে এগিয়ে যাচ্ছে। অবশ্য তারা এখন পর্যন্ত কাবুলে ব্যাপক হামলা শুরু করেনি।’তালেবানের কথা উল্লেখ করে ক্রোকার আরো বলেন, ‘তারা যা করছে তা তারা শংকা ও আতংকের পরিবেশ সৃষ্টির জন্যই করছে। এক্ষেত্রে তারা চমৎকারভাবে সফলও হচ্ছে।’এ মাসের শেষ নাগাদ বিদেশি বাহিনী প্রত্যাহার শেষ করার কথা রয়েছে। ক্রোকার বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সৈন্য ফেরত পাঠাবে এমন কোন সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না।এ কূটনীতিক বলেন, ‘প্রেসিডেন্ট জো বাইডেন এটা স্পষ্ট করেছেন। আমরা আফগানিস্তান থেকে চলে যাচ্ছি।’ ‘তিনি সৈন্য ফিরিয়ে নেয়ার দায়িত্ব নিজের কাধে তুলে নেয়ার কথা স্বীকার করেছেন। আর এ জন্য ইতোমধ্যে তার নেতৃত্বের ওপর অমোচনীয় দাগ পড়েছে।’
খবর এএফপি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories