জার্মান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত চার-তারকা জেনারেল এগোন রামস আফগানিস্তানে তালেবানের এত দ্রুততার সাথে অগ্রসর হওয়া দেখে ‘বিস্মিত’ হয়েছেন।
তিনি বলেন, তালেবান খুব, খুব দ্রুততার সাথে এগোচ্ছে। এটাই আমাকে অবাক করছে।
২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত পশ্চিমা দেশগুলোর যৌথ বাহিনীর কমান্ডার ছিলেন রামস। সামরিক জোট ন্যাটোর নেতৃত্বে আফগানিস্তানে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্সের (আইএসএফ) দায়িত্বে ছিলেন তিনি।
এদিকে আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তেও বিস্ময় প্রকাশ করেছেন রামস। তিনি মনে করেন- এত দ্রুততার সাথে সৈন্য প্রত্যাহার ন্যাটোর দায়িত্বশীলতা নিয়ে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে।
এই সিদ্ধান্তকে ‘ভুল’ মনে করেন রামস। এই প্রত্যাহারের ঘোষণার সাথে ২০১০ সালে তার অবসরে যাওয়ার সময় সেনা উপস্থিতি সংকোচনের তুলনাও করেন রামস।
Leave a Reply