রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

৩ মাসের মধ্যে কাবুলের পতন হতে পারে : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৭৩ বার

তালেবান যোদ্ধারা ৩০ দিনের মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুলকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দারা। গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার দাবি ৯০ দিনের মধ্যে কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে তালেবান।যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি বাহিনী আফগানিস্তান ছাড়তে থাকার প্রেক্ষাপটে দ্রুত উত্থান ঘটছে তালেবানের। সশস্ত্র গোষ্ঠীটি ছয় দিনের মধ্যে দেশটির নয়টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। তালেবান উত্থানের এই গতিতে হতবাক মার্কিন কর্মকর্তারা।

ইউরোপীয় ইউনিয়নের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তালেবানরা বর্তমানে আফগানিস্তানের ৬৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। এ ছাড়া আরও ১১টি প্রাদেশিক রাজধানী দখলের চেষ্টায় রয়েছে।মার্কিন কর্মকর্তারা মনে করছেন আগামী ৯০ দিনের মধ্যে তালেবানের হাতে কাবুলের পতন হয়ে যেতে পারে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, তবে এটা স্থায়ী পরিণাম নয়। আফগান নিরাপত্তা বাহিনী প্রতিরোধ জোরালো করতে পারলে পরিস্থিতি পাল্টে যেতে পারে বলেও মনে করেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories