তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজকে হুমকি মনে করছে চীন

তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ পরিচালনায় কঠোর নিন্দা জানিয়েছে চীন। বেইজিং এমন পদক্ষেপকে ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রকে হুমকি মনে করছে।শনিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ এবং কোস্টগার্ড কাটার তাইওয়ান এবং চীনের মধ্যবর্তী জলসীমায় প্রবেশ করে। এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছে বেইজিং। তাইওয়ান নিজেদের স্ব-শাসিত অঞ্চল দাবি করে আসছে। যদিও তাইওয়ানকে নিজেদেরই […]
বাইডেন শিকারি নেকড়ে : খামেনি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘শিকারি নেকড়ে’ অ্যাখা দিয়ে দেশটির কঠোর সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেনের মধ্যে কোনো পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি। গত শুক্রবার কাবুল বিমানবন্দরের ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় হতাহতের প্রতি গভীর শোক প্রকাশ করেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের জন্যই এমন ঘটনা ঘটেছে মনে […]
ফ্রান্সে কোভিড আইনের বিরুদ্ধে লাখে মানুষের বিক্ষোভ

ফ্রান্সে কোভিড আইনের বিরুদ্ধে সপ্তম সপ্তাহের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার দেশজুড়ে দেড় লাখের অধিক মানুষ বিক্ষোভ করেছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। শনিবার সন্ধ্যা নাগাদ কর্তৃপক্ষ ২২২টি পৃথক প্রতিবাদ কর্মসূচির খবর জানিয়েছে। কেবল প্যারিসে ১৪ হাজার ৫শ লোক প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে। এ সময়ে ১৬ জনকে আটক করা […]
ইয়েমেনে সামরিক ঘাঁটিতে হুতিদের হামলায় ৩০ সেনা নিহত

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালালো হুতি বিদ্রোহীরা। এতে অন্তত ৩০ জন সেনা সদস্য নিহত ও ৬০ জন আহতের খবর পাওয়া গেছে। আজ রবিবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আল নাকিব এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, আল আনাদ নামে সামরিক ঘাঁটিতে ড্রোন ও মিসাইল হামলা চালায় বিদ্রোহীরা। প্রশিক্ষণ ক্যাম্প লক্ষ্য করে […]
কাবুল বিমানবন্দরে আজই আরেকটি হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কাবুল বিমানবন্দরে আরেকটি হামলার জোরালো আশঙ্কা রয়েছে। সামরিক কমান্ডাররা তাকে জানিয়েছেন, আজ রবিবারই এই হামলা হতে পারে। ‘সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি’ থাকায় মার্কিন নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।কাবুলে এখনো উদ্ধার অভিযান পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাজ্যের সৈন্য, কূটনৈতিক এবং কর্মকর্তাদের নিয়ে শেষ […]
ইতালির উপকূল থেকে ৫৩৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

সাগর পথে ইউরোপে প্রবেশের চেষ্টার সময়ই তালির লামপেদুসা দ্বীপের কাছে একটি মাছ ধরার নৌকা থেকে ৫৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে। উদ্ধারের পর অভিবাসনপ্রত্যাশীদের লামপেদুসা দ্বীপে আনা হয়। এ কাজে ইতালির কোস্টগার্ড ও পুলিশের নৌযান সহায়তা করে। রবিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে একদিনে এর চেয়ে বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়নি। এ ব্যাপারে […]
গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি শিশুর মৃত্যু

ইসরায়েলি বাহিনীর গুলিতে ১২ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। গাজা-ইসরায়েলি সীমান্তে গত সপ্তাহে বিক্ষোভে অংশ নেওয়া শিশুটির মাথায় গুলি লেগেছিল। ওই আঘাতের কারণেই শনিবার তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজা স্বাস্থ্য কর্মকর্তারা। ওই শিশুর নাম হাসান আবু আল-নেইল। সে গত ২১ আগস্ট গুলিবিদ্ধ হয়। এরপর থেকেই মৃত্যুর সঙ্গে লড়াই করছিল সে। অধিকৃত […]
আফগানিস্তানে অভিযান চালালে অনুমতি নিতে হবে : তালেবান

আফগানিস্তানের মাটিতে যেকোনো ধরনের অভিযান চালানোর আগে তালেবানের সঙ্গে আলাপ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। আমেরিকা আফগানিস্তানের কান্দাহারে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএস) অবস্থানে ড্রোন হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। মুজাহিদ শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমেরিকার উচিত ছিল দায়েশ-খোরাসানের অবস্থানে ড্রোন হামলা […]
আফগানিস্তানের সেই নারী এমপির কাছে ক্ষমা চাইল ভারত

আফগানিস্তান পার্লামেন্টের নারী সদস্য রঙিনা কারগারকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো ছিল অনিচ্ছাকৃত ভুল। এখন এমন দাবি করে কারগারের কাছে ক্ষমা চেয়েছে ভারত সরকার। সেইসঙ্গে তাকে দ্রুত জরুরি ভিসার আবেদন করতে বলা হয়েছে। শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় […]
বিশ্বে প্রথমবারের মতো হরিণের শরীরে করোনা শনাক্ত

মহামারি করোনাভাইরাস শুধুমাত্র মানুষের শরীরেই শনাক্ত হচ্ছে তা কিন্তু নয়। মানুষ ছাড়াও বিশ্বের অনেক দেশে বিভিন্ন প্রাণির করোনা শনাক্তের খবর আগেই পাওয়া গেছে। তবে এবার বিশ্বে এই প্রথম একটি হরিণের করোনা শনাক্ত হয়েছে। ঘটনা যুক্তরাষ্ট্রের। খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ওহাইয়ো রাজ্যে একটি হরিণের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ইতোমধ্যে ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটির কলেজ অব ভেটেরিনারি মেডিসিন চলমান […]