মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

বিশ্বে প্রথমবারের মতো হরিণের শরীরে করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১০৭ বার

মহামারি করোনাভাইরাস শুধুমাত্র মানুষের শরীরেই শনাক্ত হচ্ছে তা কিন্তু নয়। মানুষ ছাড়াও বিশ্বের অনেক দেশে বিভিন্ন প্রাণির করোনা শনাক্তের খবর আগেই পাওয়া গেছে। তবে এবার বিশ্বে এই প্রথম একটি হরিণের করোনা শনাক্ত হয়েছে। ঘটনা যুক্তরাষ্ট্রের।

খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ওহাইয়ো রাজ্যে একটি হরিণের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ইতোমধ্যে ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটির কলেজ অব ভেটেরিনারি মেডিসিন চলমান গবেষণার অংশ হিসেবে আক্রান্ত হরিণটির নমুনা সংগ্রহ করেছে।মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানায়, ওহাইয়ো রাজ্যের বুনো সাদা লেজযুক্ত হরিণের করোনা পজিটিভ হয়েছে। তবে হরিণটির করোনার কোনো উপসর্গ নেই। 

ইউএসডিএ মুখপাত্র লিন্ডসে কোলে জানান, হরিণটি কীভাবে করোনায় আক্রান্ত হয়েছে সে বিষয়ে তারা এখনো নিশ্চিত হতে পারেননি। ধারণা করা হচ্ছে, এটি সম্ভবত কোনো মানুষ, বুনো হরিণ বা অন্য কোনো প্রাণীর মাধ্যমে ভাইরাসটি দ্বারা সংক্রমিত হয়েছে।

বিভাগটির তথ্য অনুযায়ী, বিশ্বে যেসব প্রাণির করোনা শনাক্ত হয়েছে তারা সবাই করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিল। এর আগে, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, তুষার চিতা, ভোঁদড়, গরিলা এবং বেজি জাতীয় প্রাণী ‘মিঙ্ক’র করোনা সংক্রমণের তথ্য জানিয়েছিল ইউএসডিএ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories