মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

বাইডেন শিকারি নেকড়ে : খামেনি

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৩৩৮ বার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘শিকারি নেকড়ে’ অ্যাখা দিয়ে দেশটির কঠোর সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেনের মধ্যে কোনো পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি। গত শুক্রবার কাবুল বিমানবন্দরের ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় হতাহতের প্রতি গভীর শোক প্রকাশ করেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের জন্যই এমন ঘটনা ঘটেছে মনে করেন তিনি।

খামেনি বলেন, আফগানিস্তানের এসব সংকট যুক্তরাষ্ট্রের সৃষ্টি, যারা দেশটিকে বিশ বছর ধরে দখলে রেখেছে ও আফগানদের ওপর নানা ধরনের জুলুম চাপিয়ে দিয়েছে। আফগানিস্তানের অগ্রগতির জন্য যুক্তরাষ্ট্র গত ২০ বছরে একটি পদক্ষেপও নেয়নি।আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা খামেনির কাছে জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র হলো নেকড়ে, মাঝে মধ্যে শেয়ালের ভূমিকা রাখে। এর অন্যতম উদাহরণ হলো, আফগানিস্তানের বর্তমান চিত্র। ট্রাম্পের সঙ্গে বাইডেনের কোনো পার্থক্য নেই। তাদের নীতিতে কোনো পরিবর্তন আসেনি।আফগানিস্তান প্রসঙ্গে ইরানের নীতির কথা তুলে ধরে খামেনি বলেন, আমরা আফগান জনগণের পক্ষে রয়েছি। কারণ সরকারগুলো অতীতের মতো আসবে আর যাবে কিন্তু আফগানিস্তানের ভূখণ্ডে চিরকাল থাকতে হবে সেখানকার জনগণকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories