মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি শিশুর মৃত্যু

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৭৬ বার

ইসরায়েলি বাহিনীর গুলিতে ১২ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। গাজা-ইসরায়েলি সীমান্তে গত সপ্তাহে বিক্ষোভে অংশ নেওয়া শিশুটির মাথায় গুলি লেগেছিল। ওই আঘাতের কারণেই শনিবার তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজা স্বাস্থ্য কর্মকর্তারা। 

ওই শিশুর নাম হাসান আবু আল-নেইল। সে গত ২১ আগস্ট গুলিবিদ্ধ হয়। এরপর থেকেই মৃত্যুর সঙ্গে লড়াই করছিল সে। অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বরের অগ্নিসংযোগের ৫২ বছর এবং ইসরায়েল ও মিসরের অবরোধ আরোপের বিরুদ্ধে গাজায় হামাস আয়োজিত এক বিক্ষোভে সে অংশ নিয়েছিল।বিক্ষোভে অংশ নেওয়া কমপক্ষে ৪১ জন ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হন। এদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, বেশকিছু বিক্ষোভকারী সীমান্তের প্রাচীর বেয়ে ওঠার চেষ্টা করেছিল এবং তারা ইসরায়েলি সেনাদের দিকে বিস্ফোরক নিক্ষেপ করেছে। সূত্র : আল-জাজিরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories