মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজকে হুমকি মনে করছে চীন

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৯০ বার

তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ পরিচালনায় কঠোর নিন্দা জানিয়েছে চীন। বেইজিং এমন পদক্ষেপকে ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রকে হুমকি মনে করছে।শনিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ এবং কোস্টগার্ড কাটার তাইওয়ান এবং চীনের মধ্যবর্তী জলসীমায় প্রবেশ করে। এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছে বেইজিং।

তাইওয়ান নিজেদের স্ব-শাসিত অঞ্চল দাবি করে আসছে। যদিও তাইওয়ানকে নিজেদেরই অংশ ভাবে চীন। মার্কিন যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে প্রবেশ করায় সেখানকার ১৬০ কিলোমিটার অঞ্চলের নিরাপত্তায় ঝুঁকি দেখছে চীন।যুক্তরাষ্ট্র দাবি করছে, শুক্রবার ইউএসএস কিড গাইডেড-ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ এবং কোস্টগার্ড কাটার মুনরো আন্তর্জাতিক জলসীমানা দিয়ে যাত্রা করে। একে নিয়মিত যাওয়া আসা বলছে তারা।এই পথে প্রায় সময় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ প্রবেশ করতে দেখা যায়। এ নিয়ে বারবার ওয়াশিংটনকে সতর্ক করে আসছে চীন।শনিবার চীন বলছে, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। তার দেশ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র সহ্য করবে না বেইজিং।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories