মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

আফগানিস্তানে অভিযান চালালে অনুমতি নিতে হবে : তালেবান

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৫৮ বার

আফগানিস্তানের মাটিতে যেকোনো ধরনের অভিযান চালানোর আগে তালেবানের সঙ্গে আলাপ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। আমেরিকা আফগানিস্তানের কান্দাহারে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএস) অবস্থানে ড্রোন হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

মুজাহিদ শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমেরিকার উচিত ছিল দায়েশ-খোরাসানের অবস্থানে ড্রোন হামলা চালানোর আগে তালেবানকে সতর্ক করা। আমেরিকার এ হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করে তিনি বলেন, এ হামলায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। আহতদের দুজন নারী ও একজন শিশু। জবিউল্লাহ মুজাহিদ বলেন, মার্কিন সেনারা চলে যাওয়ার পর তালেবান শিগগিরই কাবুল বিমানবন্দরের পূর্ণ নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে এবং অচিরেই সরকার ও মন্ত্রিসভা ঘোষণা করবে।

পেন্টাগন শনিবার ঘোষণা করেছে, আফগানিস্তানে দায়েশ-খোরাসানের অবস্থানে হামলা চালিয়ে কাবুল বিমানবন্দরে বোমা হামলা চালানোর অন্যতম পরিকল্পনাকারীসহ দুইজনকে হত্যা করা হয়েছে। ওই হামলার আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদেরকে কাবুল বিমানবন্দরের গেটগুলো দ্রুত অতিক্রমের আহ্বান জানায়। 

গত বৃহস্পতিবার ওই বিমানবন্দরের একটি গেটে ভয়াবহ বোমা হামলা চালায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ। হামলায় ১৩ মার্কিন সেনাসহ অন্তত ১৭০ ব্যক্তি নিহত হন। সূত্র : পার্সটুডে 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories