সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

আফগানিস্তানের সেই নারী এমপির কাছে ক্ষমা চাইল ভারত

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৭৮ বার

আফগানিস্তান পার্লামেন্টের নারী সদস্য রঙিনা কারগারকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো ছিল অনিচ্ছাকৃত ভুল।  এখন এমন দাবি করে কারগারের কাছে ক্ষমা চেয়েছে ভারত সরকার। সেইসঙ্গে তাকে দ্রুত জরুরি ভিসার আবেদন করতে বলা হয়েছে।

শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় বৈঠকে কারগারের প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়।  গত ২০ আগস্ট ইস্তানবুল থেকে দুবাইয়ের একটি বিমানে নয়াদিল্লির বিমানবন্দরে পৌঁছান তিনি। কূটনৈতিক পাসপোর্ট থাকায় ভিসা ছাড়াই ভারতে পৌঁছাতে পারতেন তিনি। কিন্তু সেখান থেকেই তাকে আফগানিস্তান ফেরত পাঠানো হয়।

আফগান এমপি কারাগার দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাকিস্তান, আফগানিস্তান ও ইরানবিষয়ক দফতরের যুগ্ম সচিব জেপি সিং আমাকে ফোন করেছিলেন। পুরো ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। আর আমাকে আপদকালীন ভিসার জন্য আবেদন করতে বলেছেন। 

‘আমি জানতে চেয়েছি, সরকারি পাসপোর্ট কি বৈধ নয়, তিনি তার কোনো উত্তর দেননি। আমি তাকে বলেছি, আমার মেয়ের জন্য ১৯ আগস্ট ই-ভিসার জন্য আবেদন করেছিলাম। কিন্তু তার কোনো খবর আসেনি।’

গত ১১ বছর ধরে আফগানিস্তান পার্লামেন্টের সদস্য রঙিনা কারগার। তিনি ফারিয়াব প্রদেশের ওলেসি জিরগার এমপি। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories