মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

ইয়েমেনে সামরিক ঘাঁটিতে হুতিদের হামলায় ৩০ সেনা নিহত

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৯৭ বার

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালালো হুতি বিদ্রোহীরা। এতে অন্তত ৩০ জন সেনা সদস্য নিহত ও ৬০ জন আহতের খবর পাওয়া গেছে। আজ রবিবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আল নাকিব এ তথ্য জানিয়েছেন। 

জানা গেছে, আল আনাদ নামে সামরিক ঘাঁটিতে ড্রোন ও মিসাইল হামলা চালায় বিদ্রোহীরা। প্রশিক্ষণ ক্যাম্প লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিদ্রোহীদের পক্ষ থেকে এ হামলার ঘটনায় এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।এ ঘটনায় চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরপর ঘাঁটিতে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়। আরেকটি হামলার আশঙ্কায় সেনারা আহতদের দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যায়। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে লড়াই করছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। সূত্র : আল জাজিরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories