৪ গণতন্ত্রপন্থি কর্মীর ফাঁসি কার্যকর করলো মিয়ানমার

মিয়ানমারে চার গণতন্ত্রপন্থি কর্মীকে ফাঁসি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। ধারণা করা হচ্ছে, কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডের প্রথম ব্যবহার হলো দেশটিতে।সাবেক আইন প্রণেতা ফিও জেয়া থাও, লেখক ও কর্মী কো জিমি, হ্লা মায়ো অং এবং অং থুরা জাওকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ জন্য অভিযুক্ত করা হয়েছিল। গত জুন মাসে দেশটির সামরিক বাহিনী কর্তৃক প্রথম ঘোষণা […]
দাবানল : ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের কাছে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় ক্যালিফোর্নিয়ার একাংশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) দাবানলটি ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত এটিকে নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনীর সদস্যরা।রবিবার (২৪ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে এ কথা জানায়। ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট জানায়, এখন পর্যন্ত ১০ বাড়ি আগুনে সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এ ছাড়া তিন হাজার মানুষকে […]
দিল্লিতে বিদেশে না যেয়েই এক ব্যক্তির মাঙ্কিপক্স শনাক্ত

ভারতের দিল্লিতে প্রথমবারের মতো ৩১ বছর বয়সী এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে, যিনি সম্প্রতি বিদেশভ্রমণ করেননি। একটি সূত্রের বরাত দিয়ে আজ রোববার এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এ নিয়ে ভারতে চার ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হলো। বাকি তিন ব্যক্তি কেরালার বাসিন্দা। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লিতে শনাক্ত হওয়া ব্যক্তিটি পশ্চিম দিল্লির বাসিন্দা। তিনি […]
ফিলিপাইনে সমাবর্তন অনুষ্ঠানে গুলিতে সাবেক মেয়রসহ নিহত-৩

ফিলিপাইনের শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুলির ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে দেশটির সাবেক এক মেয়রও রয়েছেন। আজ রোববার (২৪ মে) ফিলিপিনো রাজধানী ম্যানিলায় এ ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।এদিন অ্যাতেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা একটি সমাবর্তন অনুষ্ঠানের জন্য সমবেত হয়েছিলেন। সেখানে মেয়ের অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলীয় লামিটান […]
সিঙ্গাপুরে গোতাবায়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের, গ্রেফতার দাবি

মানবাধিকার নিয়ে কাজ করে এমন একটি সংগঠন শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলের কাছে একটি অভিযোগ দায়ের করেছে। শ্রীলংকা থেকে পালিয়ে এখন সিঙ্গাপুরে আশ্রয় নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট। ট্রুথ এন্ড জাস্টিস নামের দক্ষিণ আফ্রিকা ভিত্তিক এ সংগঠনটি শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন তথ্য সংরক্ষণ করেছে। গোতাবায়া যখন প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তখন মিলিশিয়া বাহিনী […]
নাইজেরিয়া থেকে এলএনজি আমদানি করবে ইইউ

রাশিয়া থেকে সরবরাহ কম হতে পারে এমন উদ্বেগের মধ্যে নাইজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনের এনার্জি ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর জেনারেল ম্যাথিউ বল্ডউইনের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শুক্রবার নাইজেরিয়ার আবুজায় এক সংবাদ সম্মেলনে ম্যাথিউ বল্ডউইন বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে আমাদের গ্যাস […]
ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উন্নয়নশীল আটটি মুসলিম দেশের জোট ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন বুধবার ঢাকায় অনুষ্ঠিত হবে। সম্মেলনের আগে কাল থেকে শুরু হচ্ছে দেশগুলোর কর্মকর্তাদের বৈঠক। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সম্মেলনে যোগ দিতে প্রত্যেক সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সবাই আসতে পারছেন না জানিয়ে তিনি বলেন, মিসরের অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার, ইন্দোনেশিয়ার […]
সেই অর্পিতার বাড়ির সামনে ট্রাক, উঠছে নোটভর্তি ট্রাঙ্ক

উদ্ধার হওয়া টাকার অঙ্ক ছাপিয়ে গিয়েছে ২১ কোটি। টালিগঞ্জে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের পরে তা নিয়ে যাওয়ার জন্য এ বার ট্রাক নিয়ে আসা হয়েছে। অর্পিতার ফ্ল্যাটে পাওয়া টাকা ট্রাঙ্কে বোঝাই করা হচ্ছে।শুক্রবার অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চলাকালীন ‘টাকার পাহাড়’ আবিষ্কার করেন তদন্তকারীরা। সেই টাকা গুনতে ব্যাঙ্ককর্মীদের সাহায্য নেওয়া হয়। আনা […]
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে শিশুর দেহে মাঙ্কিপক্স শনাক্ত

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর দেহে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।আক্রান্ত শিশুদের মধ্যে এক জন ক্যালিফোর্নিয়া রাজ্যের। তবে সে যুক্তরাষ্ট্রের নাগরিক নয়। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, সংক্রমিত রোগে আক্রান্ত দুজনের মধ্যে সম্পর্ক নেই এবং সম্ভবত পারিবারিক সংক্রমণের ফলাফল ছিল এটি।সংস্থাটি জানিয়েছে, […]
ব্রাজিলে পুলিশের অভিযানে ১৮ জন নিহত

ব্রাজিলের রিওডি জেনিরোর সহিংসতাপূর্ণ ফাভেলায় একটি অপরাধী চক্রকে ধরতে পুলিশের অভিযানে ১৮ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে আলেমাও ফাভেলায় ভারী অস্ত্রসহ চার শর মতো পুলিশ মোতায়েন করা হয়েছিল ওই এলাকায়।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৬ জন সন্দেহভাজন সন্ত্রাসী। নিহত হন এক পথচারী ও আরেক পুলিশ সদস্যও। দিনব্যাপী চলা অভিযানে নিজেদের বাড়ির মধ্যে অবরুদ্ধ হয়ে […]