রাজধানীতে দুদক ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।গোলাম ফারুক বলেন, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে […]

২০২৫ বৈশ্বিক মেধা প্রতিযোগিতা সূচকে সিঙ্গাপুর শীর্ষে, যুক্তরাষ্ট্র নবম

শিক্ষা ব্যবস্থা, সুশাসন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) যুগে একটি অভিযোজন-সক্ষম ও উদ্ভাবন-প্রস্তুত কর্মীবাহিনী বজায় রাখার জন্য সময়োপযোগী পদক্ষেপের ওপর ভর করে সিঙ্গাপুর প্রথমবারের মতো ২০২৫ সালের গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভনেস ইনডেক্স (GTCI)-এ শীর্ষস্থান দখল করেছে।বিজনেস স্কুল ইনসেড (INSEAD) এবং ডি.সি.-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক পোর্টুল্যান্স ইনস্টিটিউট (Portulans Institute)-এর যৌথ উদ্যোগে প্রকাশিত এই সূচকের একাদশতম সংস্করণে দেশগুলো কীভাবে সব […]

বাংলাদেশের কারণে কাঁদছে ভারতের পেঁয়াজ রপ্তানিকারকরা

ভারতের পেঁয়াজের বাজার সাম্প্রতিক সময়ে মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে দেশটির বড় ক্রেতা বাংলাদেশ পেঁয়াজ নিচ্ছে না। এরসঙ্গে সৌদি আরবও ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভারতের বদলে পেঁয়াজের জন্য পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকেছে এ দুই দেশ। যা নয়াদিল্লির পেঁয়াজ বাজারকে মন্দার দিকে ঠেলে দিয়েছে। আর এরজন্য ভারত নিজেই দায়ী বলে এক প্রতিবেদনে জানিয়েছে […]

দেখে নিন নারী আইপিএলের ৫ দলে কারা, তাদের দাম কত

নারী আইপিএলের ২০২৬ আসরের নিলাম অনুষ্ঠিত হয়ে গেল বৃহ্স্পতিবার (২৭ নভেম্বর)। যেখানে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে বিক্রি হয়েছেন সবশেষ নারী বিশ্বকাপের টুর্নামেন্টসেরা ক্রিকেটার দীপ্তি শর্মা। চড়া দামে কেনা হয়েছে নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কেরকেও।এক নজরে দেখে নিন সব দলের স্কোয়াড ও তাদের মূল্য (রুপিতে)মুম্বাই ইন্ডিয়ান্স: ন্যাট সাইভার-ব্রান্ট (৩.৫ কোটি- আগে ধরে রাখা), হারমানপ্রিত কৌর (২.৫ কোটি- আগে […]

মারা গেলেন ফিডব্যাক ব্যান্ড তারকা সেলিম হায়দার

না ফেরার দেশে পাড়ি জমালেন বরেণ্য গিটারিস্ট সেলিম হায়দার। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটে রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীত পরিচালক এবং ফিডব্যাক ব্যান্ডের সদস্য ফোয়াদ নাসের বাবু।জানা গেছে, শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা হাতিরপুল পুকুর পাড় জামে মসজিদে জানাজ অনুষ্ঠিত হবে তার।এদিকে কয়েক মাস আগেই […]

কুয়েটের এক ছাত্র সাময়িক বহিষ্কার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ জানায়, আজ বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইনগেট সংলগ্ন এলাকায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের (২০২৪ ব্যাচ) শিক্ষার্থী কাজী সাদিক মাহমুদ, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো.জহিরুল ইসলামকে মারাত্মকভাবে […]

বাকৃবি ছাত্রদলের ১৯১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ১৯১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. আতিকুর রহমান এবং সদস্য সচিব হিসেবে মো. শফিকুল ইসলাম […]

কুয়াশা ও বায়ুদূষণ কি হার্ট অ্যাটাক বাড়াচ্ছে? যা জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ

শীতের মৌসুম চলছে। এ সময় বাসা-বাড়ির বাইরে উঁকি দিলেই দেখা যায় কুয়াশার স্তর পড়ে আছে। আবার বাতাস তো রয়েছেই। শীতে বাতাস যেমন শীতের তীব্রতা বাড়ায়, আবার কুয়াশা ঠান্ডাজনিত নানা সমস্যা সৃষ্টি করে। আর কুয়াশা ও বাতাস উভয়ই হার্টকে প্রভাবিত করতে পারে বলে জানিয়েছেন ইন্ডিয়ান স্পাইনাল ইনজুরিজ সেন্টারের প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. অসীম।এ হৃদরোগ বিশেষজ্ঞ ভোরের সময় […]

শূন্য হাতে আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই ৩৯ বাংলাদেশি। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফেরত কর্মীদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহন সহায়তাসহ জরুরি সহায়তা প্রদান করা হয়।ফেরত আসা এই কর্মীদের মধ্যে ২৬ জনই নোয়াখালীর। এ ছাড়া কুমিল্লা […]

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলংকা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় “ডিটওয়াহ” উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলংকা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় “ডিটওয়াহ” আজ সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৯৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৯০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা […]