শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিএনপির নাম ভাঙিয়ে বর্জ্য অপসারণে বাধা দেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন ছেলে কে এম তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ জানতে চান তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম টঙ্গীর মাজারবস্তিতে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী সরকারি বরাদ্দ পাওয়া বাসা ও ফ্ল্যাট বহিরাগতদের মাঝে ভাড়া বন্ধে কড়া নির্দেশনা সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ৬ দফায় হামলার দাবি হুথিদের ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত-২০ ইরানকে ঘিরে সামরিক তৎপরতা, ইসরায়েলে মার্কিন পরিবহন বিমানের আনাগোনা

বাকৃবি ছাত্রদলের ১৯১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বার
বাকৃবি ছাত্রদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ: আহবায়ক আতিক, সদস্য সচিব শফিকুল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ১৯১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. আতিকুর রহমান এবং সদস্য সচিব হিসেবে মো. শফিকুল ইসলাম মনোনীত হয়েছে। এছাড়াও কমিটিতে সিনিয়র wsogm আহ্বায়ক পদে এ এম শোয়াইব ও ৬৩ জন যুগ্ম-আহ্বায়ক এবং ১২৫ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাকৃবির শাখার নবগঠিত কমিটিতে এক ঝাঁক মেধাবীদের স্থান দেয়া হয়েছে। ছাত্রদল সমসময় মেধাবী ও মননশীলদের নিয়ে কাজ করে এসেছে, যারা এমন চিন্তা-আদর্শ লালন করে, তারা জাতীয়তাবাদী পতাকাতলে এসেছে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে। আমরা চাই বাকৃবিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকুক, শিক্ষার্থীরা নিরাপদে অবস্থা করুক।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের পালস বুঝে সুসংগঠিত রাজনীতির দ্বার উন্মোচন করেছে। আমাদের সংগঠন সবসময় নারীবান্ধব রাজনীতি করে আসছে, নবগঠিত কমিটিতে ২০ জন নারী স্থান পেয়েছে। আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories