নারী আইপিএলের ২০২৬ আসরের নিলাম অনুষ্ঠিত হয়ে গেল বৃহ্স্পতিবার (২৭ নভেম্বর)। যেখানে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে বিক্রি হয়েছেন সবশেষ নারী বিশ্বকাপের টুর্নামেন্টসেরা ক্রিকেটার দীপ্তি শর্মা। চড়া দামে কেনা হয়েছে নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কেরকেও।
এক নজরে দেখে নিন সব দলের স্কোয়াড ও তাদের মূল্য (রুপিতে)
মুম্বাই ইন্ডিয়ান্স: ন্যাট সাইভার-ব্রান্ট (৩.৫ কোটি- আগে ধরে রাখা), হারমানপ্রিত কৌর (২.৫ কোটি- আগে ধরে রাখা), হেইলি ম্যাথুস (১.৭৫ কোটি- আগে ধরে রাখা), আমানজত কৌর (১ কোটি- আগে ধরে রাখা), জি কমলিনি (৫০ লাখ- আগে ধরে রাখা), অ্যামেলিয়া কের (৩ কোটি), শবনম ইসলাইল (৬০ লাখ), সংস্কৃতি গুপ্ত (২০ লাখ), সজীবন সাজানা (৭৫ লাখ), রাহিলা ফিরদৌস (১০ লাখ), নিকোলা কেরি (৩০ লাখ), পুনম খেমনার (১০ লাখ), ত্রিবেণী বশিষ্ঠ (২০ লাখ), নাল্লা রেড্ডি (১০ লাখ), সাইকা ইশাক (৩০ লাখ), মিলি ইলিংওয়ার্থ (১০ লাখ)।
দিল্লি ক্যাপিটালস: জেমিমাহ রদ্রিগেস (২.২ কোটি- আগে ধরে রাখা), শেফালি ভার্মা (২.২ কোটি – আগে ধরে রাখা), অ্যানাবেল সাদারল্যান্ড (২.২ কোটি – আগে ধরে রাখা), মারিজান ক্যাপ (২.২ কোটি টাকা), নিকি প্রসাদ (৫০ লাখ- আগে ধরে রাখা), লরা ওলভার্ট (১.১ কোটি), চিনেল হেনরি (১.৩ কোটি), শ্রী চরানি (১.৩ কোটি), স্নেহ রানা (৫০ লাখ), লিজেলি লি (৩০ লাখ), দিয়া যাদব (১০ লাখ), তানিয়া ভাটিয়া (৩০ লাখ), মমতা মাদিওয়ালা (১০ লাখ), নন্দনী শর্মা (২০ লাখ), লুসি হ্যামিল্টন (১০ লাখ) ও মিন্নু মানি (৪০ লাখ)।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: স্মৃতি মান্ধানা (৩.৫ কোটি- আগে ধরে রাখা), রিচা ঘোষ (২.৭৫ কোটি- আগে ধরে রাখা), এলিস পেরি (২ কোটি- আগে ধরে রাখা), শ্রেয়াঙ্কা পাতিল (৬০ লাখ- আগে ধরে রাখা), জর্জিয়া ভল (৬০ লাখ), নাদিন ডি ক্লার্ক (৬৫ লাখ), রাধা যাদব (৬৫ লাখ), লরেন বেল (৯০ লাখ), লিনসে স্মিথ (৩০ লাখ), প্রেমা রাওয়াত (আরটিএম- ২০ লাখ), অরুন্ধতী রেড্ডি (৭৫ লাখ), পূজা ভাস্ত্রকার (৮৫ লাখ), গ্রেস হ্যারিস (৭৫ লাখ), গৌতমী নায়েক (১০ লাখ), প্রথমোষা কুমার (১০ লাখ) ও ডি হেমলথা (৩০ লাখ)।
গুজরাট জায়ান্টস: অ্যাশলে গার্ডনার (৩.৫ কোটি), বেথ মুনি (২.৫ কোটি), সোফি ডিভাইন (২ কোটি), রেণুকা সিং (৬০ লাখ), ভারতী ফুলমালি (আরটিএম-৭০ লাখ), তিতাস সাধু (৩০ লাখ), কাশভি গৌতম (আরটিএম-৬৩ লাখ), কনিকা আহুজা (৩০ লাখ), তনুজা কানওয়ার (৪৫ লাখ), জর্জিয়া ওয়ারেহাম (১ কোটি), আনুশকা শর্মা (৪৫ লাখ), হ্যাপি কুমারী (১০ লাখ), কিম গার্থ (৫০ লাখ), ইয়াস্তিকা ভাটিয়া (৫০ লাখ), শিবানী সিং (১০ লাখ), ড্যানি ওয়াট-হজ (৫০ লাখ), রাজেশ্বরী গায়কওয়াড় (৪০ লাখ) ও আয়ুশি সোনি (৩০ লাখ)।
ইউপি ওয়ারিয়র্জ: শ্বেতা সেহরাওয়াত (৫০ লাখ- আগে ধরে রাখা), দীপ্তি শর্মা (আরটিএম- ৩.২ কোটি), সোফি একলেস্টোন (আরটিএম ৮৫ লাখ), মেগ ল্যানিং (১.৯ কোটি) , ফোবি লিচফিল্ড (১.২ কোটি), কিরণ নাভগিরে (আরটিএম- ৬০ লাখ), হারলিন দেওল (৫০ লাখ), ক্রান্তি গৌড় (আরটিএম ৫০ লাখ), আশা শোভনা (১.১ কোটি), দিয়েন্দ্রা ডটিন (৮০ লাখ), শিখা পান্ডে (২.৪ কোটি), শিপ্রা গিরি (১০ লাখ), শিমরান শেখ (১০ লাখ), তারা নোরিস ( ১০ লাখ), ক্লো ট্রায়ন (৩০ লাখ), সুমান মীনা (১০ লাখ), জি ত্রিশা (১০ লাখ) ও প্রতিকা রাওয়াল (৫০ লাখ)।
Leave a Reply