শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুররের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে যৌন নির্যাতন ,শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

মারা গেলেন ফিডব্যাক ব্যান্ড তারকা সেলিম হায়দার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার
মারা গেলেন ফিডব্যাক ব্যান্ড তারকা সেলিম হায়দার

না ফেরার দেশে পাড়ি জমালেন বরেণ্য গিটারিস্ট সেলিম হায়দার। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটে রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীত পরিচালক এবং ফিডব্যাক ব্যান্ডের সদস্য ফোয়াদ নাসের বাবু।
জানা গেছে, শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা হাতিরপুল পুকুর পাড় জামে মসজিদে জানাজ অনুষ্ঠিত হবে তার।
এদিকে কয়েক মাস আগেই প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয় সেলিম হায়দারের। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
প্রযোজনা সংস্থা ঢুলির কর্ণধার লুজা মির্জা জানান, গত ৩১ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয় সেলিম ভাইকে। এরপর ২৪ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। কিন্তু এদিন (বৃহস্পতিবার) হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন সেলিম ভাইকে।
‎প্রসঙ্গত, সেলিম হায়দার দেশের জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম একজন। তিনি মূলত লিড গিটারিস্ট। তবে বেজ, রিদম গিটার, অ্যাকুস্টিক ড্রামস ও কীবোর্ডেও পারদর্শী ছিলেন।
এছাড়া সেলিম হায়দারের সংগীত পরিচালনায় দুটি জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ফিডব্যাক’র ‘এইদিন চিরদিন রবে’ ও ‘ওই দূর থেকে দূরে’।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories