নির্বাচনের আগে পে স্কেল দেয়া বা না দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পে স্কেল দেয়া বা না দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে পে স্কেল দেয়া বা না দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। […]
প্রবাসীকল্যাণ ব্যাংকে চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম: আসিফ নজরুল

প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে অচিরেই শরীয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি।উপদেষ্টা পোস্টে বলেন, ‘প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু […]
অভিজ্ঞদের নিয়ে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা নেদারল্যান্ডসের

আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ড কেএনসিবি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে ডাচদের নেতৃত্বে থাকছেন উইকেটকিপার–ব্যাটার স্কট এডওয়ার্ডস।নেদারল্যান্ডসের ঘোষিত দলে রয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার, যাদের অধিকাংশই এর আগে এক বা একাধিক টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছেন।২০ দলের এই […]
যে ৫ কারণে ৭ মাসেই শেষ হলো আলোনসোর রিয়াল অধ্যায়

মাত্র সাত মাসের মাথায় শেষ হয়ে গেল রিয়াল মাদ্রিদ ও জাবি আলোনসোর সম্পর্ক। গত জুনে ক্লাব বিশ্বকাপ দিয়ে যাত্রা শুরু হওয়া এই অধ্যায়ের ইতি টানল স্প্যানিশ সুপার কাপ। রোববার (১১ জানুয়ারি) রাতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে শিরোপা হাতছাড়া করে ‘লস ব্লাঙ্কোস’। অনেকের ধারণা ছিল, বার্সেলোনার কাছে বড় ব্যবধানে না হারায় আলোনসোর সময় আরও কিছুটা বাড়বে। […]
তাহসান-রোজার বিচ্ছেদের কারণ জানালো ঘনিষ্ঠজনরা

এক বছর আগে হঠাৎ করেই বিয়ের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তার বিয়ে নিয়ে তখন বিনোদন অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে ট্রেন্ডিংয়ে ছিল এই বিয়ের খবর। তবে বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই সামনে এলো বিচ্ছেদের সংবাদ।বিচ্ছেদের গুঞ্জন […]
স্ত্রী ও তিন বছরের সন্তানের কান্নায় প্রশান্তের শেষ বিদায়

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রশান্ত তামাংকে শেষ বিদায় জানাতে চোখের পানি ধরে রাখতে পারেননি তার স্ত্রী মার্থা অ্যালি। নিজ শহর দার্জিলিংয়ে সোমবার (১২ জানুয়ারি) স্বামীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে গিয়ে বারবার ভেঙে পড়েন তিনি। এ সময় তার কোলে ছিল তাদের তিন বছরের কন্যা আরিয়া।গত সপ্তাহে দিল্লিতে মারা যান ‘ইন্ডিয়ান আইডল’ সিজন থ্রি-এর বিজয়ী প্রশান্ত […]
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে সম্মেলনটি শুরু হয়ে চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের […]
বিনা খরচে তুরস্কে পড়াশোনা, সুযোগ পাবেন বাংলাদেশিরা

বিদেশে উচ্চশিক্ষা নিতে চান, কিন্তু খরচ বড় বাধা? সে ক্ষেত্রে স্কলারশিপ হতে পারে সেড়া উপায়। সম্প্রতি তুরস্ক সরকারের অর্থায়নে পরিচালিত বহুল আলোচিত ‘তুর্কিয়ে বুরসলারি স্কলারশিপ’–এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে কার্যকর এই বৃত্তির আওতায় বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ পাবেনতুরস্কের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি […]
অস্ট্রেলিয়ায় ইনস্টাগ্রাম-ফেসবুকের সাড়ে ৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা

শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে অস্ট্রেলিয়া সরকারের নেয়া কঠোর পদক্ষেপের বাস্তব প্রভাব দেখা যাচ্ছে। ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকরের প্রথম কয়েক দিনের মধ্যেই দেশটিতে প্রায় সাড়ে ৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ বা ব্লক করেছে মেটা। মেটা এক ব্লগ আপডেটে এ তথ্য জানায়। মেটা জানায়, নতুন আইন পরিপালনের অংশ হিসেবে তাদের তিনটি প্ল্যাটফর্ম […]
ইনজেকশনে ফিরছে দৃষ্টিশক্তি, চিকিৎসা বিজ্ঞানীদের যুগান্তকারী সাফল্য

চোখের বিরল রোগ হাইপোটোনির চিকিৎসায় যুগান্তকারী সাফল্য পেয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা। তাদের আবিষ্কার করা নতুন এক ইনজেকশনে প্রথমবারের মতো দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন নিকি গাই নামের এক রোগী। তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, ‘আমি শুধু আঙুল গুনতে পারতাম, সবকিছুই খুব ঝাপসা দেখাত। (নতুন এই চিকিৎসা নেয়ার পর) এখন আমি দেখতে পারছিবিবিসির প্রতিবেদনে বলা হয়, লন্ডনের মুরফিল্ডস হাসপাতালে […]