মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

স্ত্রী ও তিন বছরের সন্তানের কান্নায় প্রশান্তের শেষ বিদায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বার

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রশান্ত তামাংকে শেষ বিদায় জানাতে চোখের পানি ধরে রাখতে পারেননি তার স্ত্রী মার্থা অ্যালি। নিজ শহর দার্জিলিংয়ে সোমবার (১২ জানুয়ারি) স্বামীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে গিয়ে বারবার ভেঙে পড়েন তিনি। এ সময় তার কোলে ছিল তাদের তিন বছরের কন্যা আরিয়া।
গত সপ্তাহে দিল্লিতে মারা যান ‘ইন্ডিয়ান আইডল’ সিজন থ্রি-এর বিজয়ী প্রশান্ত তামাং। মৃত্যুর পর তার মরদেহ দিল্লি থেকে শিলিগুড়ি হয়ে দার্জিলিংয়ে নেয়া হয়। শিলিগুড়িতে প্রথমে ভক্তদের জন্য জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। পরে দার্জিলিংয়ের চৌরাস্তায় তাঁর শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, স্বামীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগে ভেঙে পড়েন মার্থা। ছোট্ট আরিয়াকেও দেখা যায় মায়ের কোলে বসে হাতজোড় করে বাবাকে বিদায় জানাতে।
দার্জিলিংয়ে সোমবার (১২ জানুয়ারি) স্বামীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে গিয়ে বারবার ভেঙে পড়েন তিনি। এ সময় তার কোলে ছিল তাদের তিন বছরের কন্যা আরিয়া। ছবি: সংগৃহীত
দার্জিলিংয়ে সোমবার (১২ জানুয়ারি) স্বামীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে গিয়ে বারবার ভেঙে পড়েন তিনি। এ সময় তার কোলে ছিল তাদের তিন বছরের কন্যা আরিয়া। ছবি: সংগৃহীত
এর আগে স্বামীর মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান মার্থা অ্যালি। সংবাদমাধ্যমে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাকে ফোন করছেন। পরিচিত-অপরিচিত অনেকেই ফুল পাঠাচ্ছেন, আমার বাড়ির সামনে ভিড় করছেন, হাসপাতালে এসে শেষবারের মতো ওকে দেখেছেন এই ভালোবাসা আমি কোনও দিন ভুলব না।
৪৩ বছর বয়সী প্রশান্ত তামাংয়ের মৃত্যুর প্রাথমিক প্রতিবেদনে স্ট্রোকের কথা বলা হয়েছে। তবে গায়কের মৃত্যুকে অনেকেই অস্বাভাবিক বলছিলেন। এ প্রসঙ্গে মার্থা স্পষ্ট করে বলেন, এটি কোনওভাবেই অস্বাভাবিক মৃত্যু নয়, স্বাভাবিকভাবেই মারা গেছে প্রশান্ত। ঘুমের মধ্যেই আমাদের ছেড়ে চলে যায়। আমি তখন ওর পাশেই ছিলাম।
উল্লেখ্য, ২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল’ সিজন থ্রি জিতে ব্যাপক জনপ্রিয়তা পান প্রশান্ত তামাং। পরে নেপালি চলচ্চিত্রে অভিনয় করে বেশ কয়েকটি সফল সিনেমা উপহার দেন তিনি। ২০২৫ সালে জনপ্রিয় ওয়েব সিরিজ পাতাল লোক-এর দ্বিতীয় সিজনে সহ-অভিনেতা হিসেবে প্রশংসা কুড়ান। প্রয়াত এই শিল্পীকে আগামীতে সালমান খানের যুদ্ধভিত্তিক সিনেমা ব্যাটল অব গালওয়ান-এ দেখা যাবে, যা হতে পারে তাঁর শেষ পর্দা উপস্থিতি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories