বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

বিনা খরচে তুরস্কে পড়াশোনা, সুযোগ পাবেন বাংলাদেশিরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার

বিদেশে উচ্চশিক্ষা নিতে চান, কিন্তু খরচ বড় বাধা? সে ক্ষেত্রে স্কলারশিপ হতে পারে সেড়া উপায়। সম্প্রতি তুরস্ক সরকারের অর্থায়নে পরিচালিত বহুল আলোচিত ‘তুর্কিয়ে বুরসলারি স্কলারশিপ’–এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে কার্যকর এই বৃত্তির আওতায় বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ পাবেন
তুরস্কের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণার সুযোগ ও ভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা সবকিছু একসঙ্গে পাওয়ার সুযোগ থাকছে এই স্কলারশিপে। তুর্কিয়ে বুরসলারি একটি সম্পূর্ণ অর্থায়িত সরকারি স্কলারশিপ। অর্থাৎ পড়াশোনা থেকে শুরু করে থাকা-খাওয়া সব ব্যয়ই বহন করবে তুরস্ক সরকার। সবচেয়ে বড় বিষয়, এই বৃত্তিতে আবেদন করতে কোনো ফি লাগবে না।
সুযোগ-সুবিধা
নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
মাসিক ভাতা
স্নাতক: মাসে ৮০০ তুর্কি লিরা
স্নাতকোত্তর: মাসে ১,১০০ তুর্কি লিরা
পিএইচডি: মাসে ১,৬০০ তুর্কি লিরা
পড়াশোনা শেষে দেশে ফেরার জন্য একবারের রিটার্ন বিমান টিকিট
আবাসন ও স্বাস্থ্যসেবা সুবিধা
১ বছর তুর্কি ভাষা কোর্স
কারা আবেদন করতে পারবেন
বিভিন্ন স্তরে আবেদনের যোগ্যতা আলাদা—
স্নাতক:
বয়স: ২১ বছরের কম
ফলাফল: ন্যূনতম ৭০ শতাংশ
স্নাতকোত্তর:
বয়স: ৩০ বছরের নিচে
ফলাফল: ন্যূনতম ৭৫ শতাংশ
পিএইচডি:
বয়স: ৩৫ বছরের কম
যেসব কাগজপত্র লাগবে
বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র
সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ছবি
শিক্ষাগত সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট
প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক ভাষা পরীক্ষার ফলাফল
কর্তৃপক্ষ জানিয়েছে, অস্পষ্ট ছবি বা অননুমোদিত ট্রান্সক্রিপ্ট থাকলে আবেদন বাতিল হতে পারে।
স্কলারশিপের মেয়াদ
স্নাতক: ১ বছর ভাষা কোর্স + ৪–৬ বছর মূল প্রোগ্রাম
স্নাতকোত্তর: ১ বছর ভাষা কোর্স + ২ বছর
পিএইচডি: ১ বছর ভাষা কোর্স + ৪ বছর
কোন কোন বিষয়ে পড়ার সুযোগ থাকবে
অ্যাকাউন্টিং, আইন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ব্যবসা প্রশাসন, কৃষিবিজ্ঞান, আর্কিটেকচার, বায়োটেকনোলজি, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ প্রায় সব প্রধান একাডেমিক বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা নির্ধারিত লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি, ২০২৬

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories