সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

তাহসান-রোজার বিচ্ছেদের কারণ জানালো ঘনিষ্ঠজনরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ বার

এক বছর আগে হঠাৎ করেই বিয়ের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তার বিয়ে নিয়ে তখন বিনোদন অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে ট্রেন্ডিংয়ে ছিল এই বিয়ের খবর। তবে বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই সামনে এলো বিচ্ছেদের সংবাদ।
বিচ্ছেদের গুঞ্জন উঠলে গত শনিবার (১০ জানুয়ারি) সংবাদমাধ্যমে তাহসান নিজেই নিশ্চিত করেছেন তদের বিচ্ছেদের বিষয়টি। এরপর থেকেই ভক্ত ও শুভানুধ্যায়ীদের মনে নানা প্রশ্নদ ভালোবাসার বিয়ে হলে এত দ্রুত সম্পর্কের সমাপ্তি কেন? ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, প্রেমের সময়ের তুলনায় দাম্পত্য জীবনে একসঙ্গে থাকার সময়টা ছিল খুবই সীমিত। গত বছরের সেপ্টেম্বরেই, অস্ট্রেলিয়ায় সংগীতসফরে যাওয়ার আগেই তাহসান ও রোজা আলাদা থাকতে শুরু করেন। যদিও বিষয়টি তখন প্রকাশ্যে আসেনি। ওই সময় তাহসান হঠাৎ করেই গান থেকে বিরতি নেয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্তের কথা জানান, যা অনেকের কাছেই বিস্ময়ের ছিল।
পরবর্তীতে জানা যায়, সেই সময়েরও আগে থেকেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। যদিও রোজা সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যে তাহসানের সঙ্গে তোলা ছবি ও আবেগঘন পোস্ট শেয়ার করতেন, ফলে অনেকের ধারণা ছিল সম্পর্ক স্বাভাবিকই আছে। তবে বাস্তবতা ছিল ভিন্ন। নাম প্রকাশে অনিচ্ছুক ঘনিষ্ঠজনেরা সংবাদমাধ্যমে জানান, বিয়ের পর দুজনের জীবনদর্শন ও প্রত্যাশার জায়গায় স্পষ্ট পার্থক্য দেখা দেয়। তাহসান চেয়েছিলেন আরও ব্যক্তিগত, নিরিবিলি জীবন। বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে সংসারকেই প্রাধান্য দিতে আগ্রহী ছিলেন তিনি।
অন্যদিকে, বিয়ের পর রোজার সামাজিক পরিসর ও পরিচিতি বেড়ে যায়, যা তিনি উপভোগ করছিলেন। এই ভিন্ন মানসিকতা ও জীবনধারাই ধীরে ধীরে দুজনের মাঝে দূরত্ব বাড়িয়ে তোলে। শুরুতে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত পারস্পরিক সম্মানের জায়গা থেকেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তারা। জানা গেছে, গত বছরের শেষ দিকেই বিচ্ছেদের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়।
প্রসঙ্গত, তাহসানের এটি দ্বিতীয় বিয়ে। ২০০৬ সালের ৩ আগস্ট জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেন। তাহসান ও মিথিলার একমাত্র মেয়ে আইরা তেহরীম খানের জন্ম ২০১৩ সালে। ২০১৭ সালে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর তাহসান-মিথিলা দুজনেই মেয়ের দায়িত্ব পালন করছেন। বর্তমানে তাহসান ব্যক্তিগত জীবন নিয়ে নীরব রয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories