নির্বাচনে পোস্টাল ব্যালট: ভোটাধিকার পেয়ে উচ্ছ্বসিত কানাডার প্রবাসী বাংলাদেশিরা

সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত না থেকেও ডাকযোগে ভোট দেয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই ব্যবস্থার আওতায় ভোটাধিকার প্রয়োগের সুযোগকে ঘিরে প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আশাবাদ। এ উপলক্ষে কানাডার ক্যালগেরিতে অনুষ্ঠিত হয়েছে ‘পোস্টাল ব্যালটে নতুন দিগন্ত, প্রবাসীদের ইতিবাচক বার্তা’ শীর্ষক এক আলোচনা সভা।ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে আয়োজিত এই সভার […]

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

দেশের তিন জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকার পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে […]

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মামুন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রোববার (১১ জানুয়ারি) ভোরে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়ার মিরা নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। গ্রেফতার মামুন লালমনিরহাট জেলা সদরের খোটামারা গ্রামের মৃত-আবেদ আলীর ছেলে। তিনি মরকুন পশ্চিমপাড়া মিরার বাড়িতে […]

ভারতের আধিপত্য থেকে দেশকে মুক্ত করেছে এই সরকার: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকার ভারতের আধিপত্য থেকে দেশকে মুক্ত করেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এর আয়োজনে অনুষ্ঠিত ‘রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পলিসি ডায়ালগে এ মন্তব্য করেন তিনি।ড. আসিফ নজরুল বলেন, এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত […]

গণভোট ও নির্বাচন ঘিরে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষার প্রস্তুতি-কৌশল নির্ধারণে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০) এই গুরুত্বপূর্ণ সমন্বয় সভাটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।জানা […]

নতুন করে শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই: মাহফুজ আলম

সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্ঠিক ভুল, বাস্তব সংকট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই। গত দেড় বছরের পর্যালোচনা শেষে আমরা কিভাবে নতুন করে শুরু করতে পারি, সে সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই।রবিবার (১১ জানুয়ারি) ফেসবুক পোস্টে তিনি এসব […]

আরও ৫ নেতাকে সুখবর দিল বিএনপি

দলীয় শৃঙ্খলাভঙ্গসহ দলের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের দায়ে ইতোপূর্বে বহিষ্কার হওয়া ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। শনিবার (১০ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বরিশাল মহানগরের অন্তর্গত ১৮নং ওয়ার্ড বিএনপির সাবেক […]

মধ্যপ্রাচ্যে ৫৯ প্রবাসীর দণ্ড, খালাস পান ২৩

বড়দিনের দিনে দাঙ্গা, ভাঙচুর এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে ৫৯ প্রবাসী শ্রমিককে কারাদণ্ড দিয়েছে ওমানের একটি আদালত। মধ্যপ্রাচ্যের এই দেশটির পাবলিক প্রসিকিউশন এ তথ্য জানিয়েছে।পাবলিক প্রসিকিউশনের তদন্তে জানা যায়, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সন্ধ্যায় বেদবেদ প্রদেশের সা’আল এলাকায় একটি কোম্পানির মালিকানাধীন আবাসিক কমপ্লেক্সের আশপাশে শ্রমিকদের একটি বড় জমায়েত হয়। ওই সময় তারা সরকারি ও বেসরকারি […]

ভেনেজুয়েলাকে আবারও ‘ধনী ও নিরাপদ’ করে তুলছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ভেনেজুয়েলাকে আবার ‘ধনী ও নিরাপদ’ করে তুলছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বক্তব্যে তিনি বলেন, ভেনেজুয়েলার জনগণকে তিনি ভালোবাসেন এবং তার প্রশাসনের উদ্যোগেই দেশটি নতুন করে স্থিতিশীলতার পথে এগোচ্ছে। এদিকে ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগ, সামরিক অভিযান ও জাতীয় জরুরি অবস্থা ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। খবর […]

কর ফাঁকির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলু

১৮ বছর আগে আয়কর ফাঁকির অভিযোগে মামলা হয়েছিল বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর রোববার (১১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় দেন। রায় ঘোষণার সময় দুলু আদালতে উপস্থিত ছিলেন।দুলুর আইনজীবী অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত […]