মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১১৫ বার

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মামুন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) ভোরে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়ার মিরা নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

গ্রেফতার মামুন লালমনিরহাট জেলা সদরের খোটামারা গ্রামের মৃত-আবেদ আলীর ছেলে। তিনি মরকুন পশ্চিমপাড়া মিরার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

পুলিশ জানায়, মরকুন পশ্চিমপাড়ায় মামুন নামে এক অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পূর্ব থানা পুলিশের একটি দল রোববার ভোররাত পৌনে ৪টার দিকে মরকুন মিরার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যমতে পূর্ব আরিচপুর সরকারবাড়ি রোডের সাবেক কাউন্সিলর শাহ আলম রিপনের বাসার অপর ভাড়াটিয়া সুজনের কক্ষে তল্লাশি চালিয়ে সিলিংয়ের উপর থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মেহেদি হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা শেষে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

One response to “টঙ্গীতে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories