বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৫ ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা মেসিকে কেন আর্জেন্টিনায় ফিরতে না বললেন রিকেলমে? সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস ফিলিপাইনের রাষ্ট্রদূতের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সৌজন্য সাক্ষাৎ গণতন্ত্র ও উন্নয়নে বিএনপির ভূমিকা নিয়ে শক্তিশালী ডিসকোর্স তৈরির আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের দেশের মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

যে ৫ কারণে ৭ মাসেই শেষ হলো আলোনসোর রিয়াল অধ্যায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ বার
???????????????????????????????????????????????????????????

মাত্র সাত মাসের মাথায় শেষ হয়ে গেল রিয়াল মাদ্রিদ ও জাবি আলোনসোর সম্পর্ক। গত জুনে ক্লাব বিশ্বকাপ দিয়ে যাত্রা শুরু হওয়া এই অধ্যায়ের ইতি টানল স্প্যানিশ সুপার কাপ। রোববার (১১ জানুয়ারি) রাতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে শিরোপা হাতছাড়া করে ‘লস ব্লাঙ্কোস’। অনেকের ধারণা ছিল, বার্সেলোনার কাছে বড় ব্যবধানে না হারায় আলোনসোর সময় আরও কিছুটা বাড়বে। কিন্তু মাদ্রিদে ‘সম্মানজনক হার’ বলে কিছু নেই। আলোনসোর এত তাড়াতাড়ি বিদায়ের আরও ৫টি কারণ খুঁজে বের করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।
বাড়তি চাপ
জাবি আলোনসোর বিদায়ের পেছনে খেলাধুলার পাশাপাশি মাঠের বাইরের কারণও রয়েছে। বিশেষ করে ড্রেসিংরুম ব্যবস্থাপনা নিয়ে। যদিও শেষ পর্যন্ত ফলই মুখ্য। ভালো পারফরম্যান্স সত্ত্বেও ক্লাব বিশ্বকাপ জেতা যায়নি। হাই প্রেসিং ছিল আলোনসোর ফুটবলের অন্যতম বৈশিষ্ট্য, কিন্তু অ্যাথলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫–২ ব্যবধানে হারের পর থেকেই সেটিও রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। এই চাপই শেষ পর্যন্ত আলোনসোর বিদায় ত্বরান্বিত করে।
‘রক অ্যান্ড রোল’ ফুটবলের অভাব
আলোনসোর প্রতিশ্রুত ‘রক অ্যান্ড রোল’ ফুটবল আর দেখা যায়নি। দলটিকে প্রায়ই নিষ্প্রভ ও শক্তিহীন মনে হয়েছে, শারীরিক প্রস্তুতি নিয়েও উঠেছে প্রশ্ন। রক্ষণভাগের বিপক্ষে আনচেলত্তির সময়কার সমস্যাগুলোই রয়ে গেছে। যে প্রেসিং দলের পরিচয় হওয়ার কথা ছিল, তা খুব কম ম্যাচেই চোখে পড়েছে। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার বিপক্ষে লা লিগার ম্যাচে কিছু ঝলক দেখা গেলেও তা ছিল মরুভূমির মাঝে এক টুকরো মরীচিকা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দলটি ক্রমেই ২০২৪–২৫ মৌসুমের আনচেলত্তির মাদ্রিদের মতো হয়ে উঠেছিল
মাঝমাঠে সমন্বয়হীনতা
সব দোষ কোচের ঘাড়ে চাপানোও ঠিক নয়। আলোনসো একজন ‘ক্ষুরধার মস্তিষ্ক’ চেয়েছিলেন, ক্লাব তা দেয়নি। জুবিমেন্দিকে প্রায় ৬০ মিলিয়ন ইউরোতে আর্সেনালে ছেড়ে দেয়া হলে একই অঙ্কে মাস্তান্তুয়োনোকে আনা হয়। কোচের মতের বিরুদ্ধে ও খেলোয়াড়ের ইচ্ছা উপেক্ষা করে লুকা মদরিচকে বিদায় দেয়ায় মাঝমাঠ হয়ে পড়ে সৃজনশীলতা শূন্য। চুয়ামেনি, কামাভিঙ্গা বা ফেদে ভালভার্দের অনেক গুণ থাকলেও খেলায় ছন্দ বেঁধে দেয়া বা সূক্ষ্ম পাসে আক্রমণ সাজানো তাদের শক্তির জায়গা নয়। বেলিংহামের সেই সামর্থ্য আছে, কিন্তু এত ভিন্ন ভিন্ন পজিশনে খেলতে গিয়ে তিনি নিজেই বিভ্রান্ত।
জেদ্দায় লং বলের ফুটবল
সুপার কাপের ফাইনালে খেলা বের করতে পারেনি রিয়াল। অ্যাথলেতিকোর বিপক্ষে কোর্তোয়া প্রায় ৪০টি লং বল মারেন তাদের প্রেসিং এড়াতে। কিন্তু বার্সার বিপক্ষে সেটি সম্ভব হয়নি। ছোট দলের মতো খেলেছে তারা। মাদ্রিদে শুধু কী ফল হলো তা নয়, কীভাবে হলো সেটিও গুরুত্বপূর্ণ। জেদ্দায় সেই ‘ছোট দলের’ ছাপ আলোনসোর জন্য হয়ে ওঠে মারাত্মক।
ভিনিসিয়ুসের সঙ্গে সংকট
আলোনসোর সমালোচনা শুরু হয়েছিল প্রায় শুরু থেকেই। তিনি অত্যন্ত কৌশলনির্ভর ও নানা বিষয়ে হস্তক্ষেপ করতেন বলে অভিযোগ আছে। ভিডিও বিশ্লেষণ ও বোর্ডের ওপর জোর দিতেন তিনি। যা আনচেলত্তির মতো কোচের অধীনে থাকার পর অনেক খেলোয়াড়ের কাছে ভালো লাগেনি। মৌসুমের শুরুতেই ভিনিসিউসের বদলি হওয়া নিয়ে ফাটল দেখা দেয়। এল ক্লাসিকোতে ভিনি বদলি হলে বার্নাব্যুর ৮০ হাজার দর্শক ও টিভিতে দেখা কোটি দর্শকের সামনে অসন্তোষ প্রকাশ করেন ব্রাজিলিয়ান তারকা। ক্লাব বিষয়টি কোচের ওপর ছেড়ে দেয়, খেলোয়াড়কে শাস্তি দেয়নি। সংকট কাটেনি; আলোনসো ও ভিনিসিউসের সম্পর্ক, যা কখনোই মসৃণ ছিল না, আরও খারাপ হয়। ড্রেসিংরুমে বিভাজনও স্পষ্ট হয়ে ওঠে।
এই দ্বিধা-বিভক্ত ড্রেসিংরুম, তরুণদের (গুলের, মাস্তান্তুয়োনো) নিয়মিত না খেলানো; সব মিলিয়েই শেষ পর্যন্ত জাবি আলোনসোর বিদায় নিশ্চিত হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories