বাড়বে শৈত্যপ্রবাহের দাপট, শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

কুয়াশা চিরে দিনের বেশিরভাগ সময় সূর্যের ঝলমলে আলো স্থায়ী হওয়ায় কিছুটা বেড়েছে তাপমাত্রা। সেই সঙ্গে কমেছে শীতের অনুভূতি। তবে এখনো ৭ ডিগ্রির ঘরেই রয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থায় নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের ৪ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। পাশাপাশি আগামী দু’দিনে রাতের তাপমাত্রা কিছুটা কমে বাড়তে […]
ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলের সুযোগ নেই: আসিফ নজরুল

ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং ক্রিকেটীয় নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের উদ্বেগ। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত […]
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সপরিবারে যমুনায় তারেক

রহমানঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সপরিবারে তার সরকারি বাসভবন যমুনায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যমুনায় প্রবেশ করে তারেক রহমানকে বহনকারী গাড়ি। এ সময় তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ছাড়াও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন।এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে […]
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান

ঐক্যের বৃহত্তর স্বার্থে’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি জানিয়েছেন, নিজে প্রার্থী না হলেও ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থানের পক্ষে মাঠে থাকবেন এবং সমঝোতার প্রার্থীদের হয়ে প্রচারণায় অংশ নেবেন।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে এ সিদ্ধান্তের কথা জানান রাশেদ প্রধান। […]
কুমিল্লা দক্ষিণে সব আসনে বিএনপির নির্বাচনি সমন্বয়ক হলেন আমিনুর রশিদ

কুমিল্লা দক্ষিণ জেলাধীন সব সংসদীয় আসনে বিএনপির নির্বাচনি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, ‘প্রিয় সহকৰ্মী, শুভেচ্ছা রইল। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ […]
আমার হামলা করার ইচ্ছে নেই, তোমরাও সংযত থাকো: ইরানকে বার্তা ট্রাম্পের

ইরানকে সরাসরি বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি তেহরানে হামলা চালাতে চান না। একইসঙ্গে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানকে সংযম দেখানোর আহ্বানও জানিয়েছেন তিনি। এই তথ্য সামনে এসেছে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের বক্তব্যে। এরই মধ্যে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগ ও সংলাপের ওপর জোর দেয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব এবং তুরস্ক।সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, […]
পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে মুখ খুলল তুরস্ক

পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তবে এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি বলে স্পষ্ট করেছেন তিনি। আঞ্চলিক নিরাপত্তা জোরদারে এমন উদ্যোগের পাশাপাশি পারস্পরিক আস্থা ও বিস্তৃত আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তুরস্কের এই শীর্ষ কূটনীতিক।সংবাদমাধ্যম দ্য ডন বলছে, বৃহস্পতিবার ইস্তাম্বুলে এক […]
হাদি হত্যা মামলা: বাদীর অসন্তোষ, অধিকতর তদন্তে সিআইডি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় করা মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে সিআইডিকে অধিকতর তদন্ত করে আগামী ২০ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।এদিন আদালতে মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। মামলার […]
এনআইডি জালিয়াতি ও গোপন তথ্য বিক্রির অভিযোগে

গ্রেপ্তার ২জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ও নাগরিকদের গোপন তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি অবৈধ আয় করার অভিযোগে নির্বাচন কমিশনের একজন কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্ট্যান্টসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টায় মালিবাগে অবস্থিত সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে একটি মিডিয়া ব্রিফিং আয়োজন করা […]
হঠাৎ মুনাফা তুলে নেয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম ও চাহিদায় বড় পরিবর্তন

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। তবে মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা কমতে থাকায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদায় বাড়তি চাপ পড়েছে। আগের কয়েকটি সেশনে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর মুনাফা তুলে নেয়ার বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে দুবাইসহ বিশ্ববাজারে এ প্রবণতা বাড়তে থাকে।দুবাই জুয়েলারি গ্রুপের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ২৪ ক্যারেট স্বর্ণ গ্রামপ্রতি ৫৫৩ দিরহাম দরে লেনদেন হয়েছে, যা আগের […]