শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেফতার এড়াতে কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটির সাবেক কর্মকর্তার মৃত্যু ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ

হঠাৎ মুনাফা তুলে নেয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম ও চাহিদায় বড় পরিবর্তন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। তবে মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা কমতে থাকায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদায় বাড়তি চাপ পড়েছে। আগের কয়েকটি সেশনে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর মুনাফা তুলে নেয়ার বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে দুবাইসহ বিশ্ববাজারে এ প্রবণতা বাড়তে থাকে।
দুবাই জুয়েলারি গ্রুপের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ২৪ ক্যারেট স্বর্ণ গ্রামপ্রতি ৫৫৩ দিরহাম দরে লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ২ দিরহাম কম। ২২ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি নেমে এসেছে ৫১২.২৫ দিরহামে।
অন্য ক্যারেটের মধ্যে ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ৪৯১ দিরহাম, ১৮ ক্যারেট ৪২১ দিরহাম এবং ১৪ ক্যারেট ৩২৮.২৫ দিরহাম গ্রামপ্রতি। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ছিল ৪,৫৯০ ডলার, যা সংযুক্ত আরব আমিরাতের সময় সকাল ৯টায় প্রায় ০.৮ শতাংশ কম। তবে বিশ্লেষকরা বলছেন, সাময়িক পতন হলেও স্বর্ণের সামগ্রিক চাহিদা এখনো শক্ত অবস্থানে রয়েছে। বুধবার স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল।
সেঞ্চুরি ফাইন্যান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিজয় ভালেচা বলেন, ‘প্রত্যাশার চেয়ে কম মার্কিন মূল্যস্ফীতি তথ্যের ফলে এ বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ দুই দফা সুদহার কমাতে পারে-এমন প্রত্যাশা জোরালো হয়েছে। পাশাপাশি ফেডের স্বাধীনতা নিয়ে উদ্বেগ এবং চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপের খবরে ডলার চাপে রয়েছে
তিনি আরও বলেন, ‘ইরানে সহিংস বিক্ষোভ, ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন চাপ, তেহরান ঘিরে শুল্ক হুমকি এবং ইউক্রেন যুদ্ধ—সব মিলিয়ে ভূরাজনৈতিক অনিশ্চয়তা এখনো বেশি, যা স্বর্ণের দীর্ঘমেয়াদি চাহিদা বাড়িয়ে দিচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories