ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা স্পষ্ট করলেন ট্রাম্প

পেট্রোলিয়াম রপ্তানিকারক শীর্ষ দেশগুলোর জোট ওপেক-এর সদস্যপদ ধরে রাখতে পারলে ভেনেজুয়েলার জন্য ভাল হবে। এমন মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।যদিও তিনি সন্দিহান এটি যুক্তরাষ্ট্রের জন্য সুফল বয়ে আনবে কিনা।বার্তা সংস্থা রয়টার্সের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তাদের (ভেনেজুয়েলা) জন্য এটা ভালো হবে যদি তারা ওপেক-এ থাকে।’ তিনি আরও যোগ করেন, ‘আমি জানি না […]

ঋণগ্রস্ত বাবার জন্য অর্থিক সাহায্য চাওয়ায় ভক্তকে আশ্বাস দিলেন অক্ষয়

প্রতি বছরের মতো এবারও মুম্বাইয়ের ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) নির্বাচনে ভোট দিতে হাজির হন বলিউড তারকা অক্ষয় কুমার। এনডিটিভি থেকে জানা যায়, ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় এক আর্থিক সংকটে থাকা নারী ভক্তের সাহায্যের আবেদন শুনে তাকে সহায়তার আশ্বাস দেন এই অভিনেতা।সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ভোট দিয়ে বেরোনোর সময় এক নারী […]

বিপিএল স্থগিত করল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে চলমান বিপিএলের ঢাকা পর্বের প্রথম দিনের দুটি ম্যাচই বয়কট করেছেন ক্রিকেটাররা। এরপর টুর্নামেন্টের বাকি অংশ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদবৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় […]

যে ৫ কারণে ক্রিকেটারদের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে এখনও অনড় ক্রিকেটাররা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, তিনি পদত্যাগ না করলে ক্রিকেটাররা মাঠে নামবেন না। এ ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই।সংবাদ সম্মেলনে খেলা বয়কটের পর্যায়ে আসার পেছনে ৫টি কারণ […]

ভোটকেন্দ্রে বিশেষ সুবিধা পাওয়ায় হেমা মালিনীর ওপর ক্ষুব্ধ ভোটাররা

মহারাষ্ট্রের ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) নির্বাচনে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ভোট দেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ হেমা মালিনী। ভোট দিয়ে আঙুলে কালি দেখিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎই সাধারণ ভোটারদের ক্ষোভের মুখে পড়েন তিনি।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভোটকেন্দ্রে বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ তুলে এক ব্যক্তি হেমা মালিনীর সঙ্গে কথা […]

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হবে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়কও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানান।তিনি বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। ২১ এপ্রিল বাংলা ১ম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে তত্ত্বীয় […]

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে কারও সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ অথবা কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এ তথ্য জানান।মন্ত্রণালয় জানিয়েছে, এমপিওভুক্তির পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে, এখানে ম্যানুয়ালি মূল্যায়নের কোনো সুযোগ নেই।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের […]

ফোনেরস্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে এমন

অভিযোগ নতুন নয়। বিশেষ করে গুগল ফটোসের মতো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে বারবার ছবি–ভিডিও ব্যাকআপ নিলে চার্জ কমে যাওয়াটা অনেকেই টের পান। এবার সেই সমস্যার সমাধানেই নতুন ফিচার আনতে যাচ্ছে গুগল। সম্প্রতি গুগল ফটোস অ্যাপের একটি পরীক্ষামূলক সংস্করণ বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে “অপ্টিমাইজ ব্যাকআপ ফর ব্যাটারি লাইফ” নামে একটি নতুন সেটিং যুক্ত করার প্রস্তুতি চলছে। এই […]

খাবারে লুকিয়ে থাকা নীরব বিষ সিসা, কতটা বিপজ্জনক এটা

আমরা প্রতিদিন যে খাবার খাই, তার ভেতর লুকিয়ে থাকতে পারে সিসা বা লেডের মতো ক্ষতিকর উপাদান। এটা চোখে দেখা যায় না, স্বাদেও বোঝা যায় না। কিন্তু দীর্ঘদিন শরীরে জমলে এর প্রভাব হতে পারে ভয়াবহ, বিশেষ করে শিশুদের জন্য।সিসা মূলত পরিবেশ থেকেই খাবারে ঢুকে পড়ে। যেসব মাটি, পানি বা পরিবেশে ফসল উৎপাদন হয়, সেখানে যদি সিসার […]

টঙ্গীতে পৃথক দুইটি পোষাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ

টঙ্গীতে পৃথক দুইটি পোষাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছে বলে জানা গেছে। অসুস্থ শ্রমিকদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন কারখানা কতৃপক্ষ।১৪ জানুয়ারি ২০২৬ইং বুধবার সকালে টঙ্গী বিসিক শিল্প এলাকার এমট্রানেট গ্রুপের প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো এ্যাপারেলস […]