শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেফতার এড়াতে কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটির সাবেক কর্মকর্তার মৃত্যু ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ

ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা স্পষ্ট করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ বার

পেট্রোলিয়াম রপ্তানিকারক শীর্ষ দেশগুলোর জোট ওপেক-এর সদস্যপদ ধরে রাখতে পারলে ভেনেজুয়েলার জন্য ভাল হবে। এমন মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।যদিও তিনি সন্দিহান এটি যুক্তরাষ্ট্রের জন্য সুফল বয়ে আনবে কিনা।
বার্তা সংস্থা রয়টার্সের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তাদের (ভেনেজুয়েলা) জন্য এটা ভালো হবে যদি তারা ওপেক-এ থাকে।’ তিনি আরও যোগ করেন, ‘আমি জানি না এটা আমাদের জন্য ভালো কিনা … তবে তারা ওপেক-র সদস্য এবং আমরা এ বিষয়ে এখনও তাদের সঙ্গে কোনো আলোচনা করিনি।’.
দ্য অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা ওপেক-এর প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছে ভেনেজুয়েলা এবং বিশ্বের অন্যতম বৃহত্তম তেলের মজুদ রয়েছে দেশটিতে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক সংকট ও নিষেধাজ্ঞার কারণে দেশটির তেল উৎপাদন কমে গেছে।
এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন ট্রাম্প প্রশাসন চলতি মাসের শুরুতে মাদুরো সরকারকে উৎখাত করার পর ভেনেজুয়েলার তেলের বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা দীর্ঘমেয়াদে ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণ করবে এবং দেশটির তেল শিল্প পুনরুদ্ধারে বিনিয়োগ করবে।
ট্রাম্পকে যখন জিজ্ঞেস করা হয়, যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত নীতির অধীনে ভেনেজুয়েলা কি ওপেক-এর উৎপাদন কোটা মেনে চলবে কি না, তিনি জানান, ‘এটা এখনই ভাবার বিষয় নয়’। বিশ্লেষকরা বলছেন, যদি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল উৎপাদন বাড়ানোর চেষ্টা করে আর ওপেক নির্ধারিত দাম সমর্থনে উৎপাদন কমায়, তাহলে উভয়ের মধ্যে কৌশলগত টানাপোড়েন তৈরি হতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories