শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিতে দুই ভাইসহ ৩ বাংলাদেশি অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি ইতালিতে ঢাকাগামী বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী তুহিন হত্যার এক বছর, বিচার দাবিতে ব্যানার হাতে ছোট্ট তৌকির সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে: তথ্যমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল হাসানের পক্ষে বামবা ও শিল্পীদের প্রতিবাদ ডিভিডিতে আসছে ফাহমিদা নবীর গানের ভিডিও অ্যালবাম হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ৫২ কোটি টাকার ক্ষতিপূরণ আদায় করেছে হাইকমিশন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে কারও সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ অথবা কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এ তথ্য জানান।
মন্ত্রণালয় জানিয়েছে, এমপিওভুক্তির পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে, এখানে ম্যানুয়ালি মূল্যায়নের কোনো সুযোগ নেই।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির লক্ষ্যে গত ৭ জানুয়ারি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এমপিও নীতিমালা- ২০২৫’ অনুযায়ী, নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হয়েছে এবং অনলাইনে আবেদনকৃত শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে ওই মানদণ্ডের ভিত্তিতেই সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গ্রেডিং করে তালিকা প্রণয়ন করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে, সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হওয়ায় এমপিওভুক্তির জন্য কারও সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেন না করার অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সকল প্রকার লিখিত, মৌখিক বা সুপারিশের মাধ্যমে আসা আবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বা এর অধীনস্থ কোনো দপ্তরে দাখিল না করার জন্য অনুরোধ করা হলো।
এতে বলা হয়, আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে শুধুমাত্র ‘Online MPO Application’ শিরোনামে নিম্নলিখিত www.shed.gov.bd, www.dshe.gov.bd এবং www.banbeis.gov.bd লিংকের মাধ্যমে আবেদন করার পরামর্শ দেয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories