গ্রেপ্তার ২জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ও নাগরিকদের গোপন তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি অবৈধ আয় করার অভিযোগে নির্বাচন কমিশনের একজন কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্ট্যান্টসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টায় মালিবাগে অবস্থিত সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে একটি মিডিয়া ব্রিফিং আয়োজন করা হবে বলে জানিয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান।