শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেফতার এড়াতে কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটির সাবেক কর্মকর্তার মৃত্যু ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার

ঐক্যের বৃহত্তর স্বার্থে’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি জানিয়েছেন, নিজে প্রার্থী না হলেও ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থানের পক্ষে মাঠে থাকবেন এবং সমঝোতার প্রার্থীদের হয়ে প্রচারণায় অংশ নেবেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে এ সিদ্ধান্তের কথা জানান রাশেদ প্রধান। একই সঙ্গে তিনি রাজনৈতিক শরিক দলগুলোর নেতা-কর্মীদের সংযম ও সৌহার্দ বজায় রাখার আহ্বান জানান।
স্ট্যাটাসে রাশেদ প্রধান বলেন, বৃহস্পতিবার রাত ৮টায় ঐক্যের আসন সমঝোতা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
তিনি উল্লেখ করেন, পরিস্থিতি যাই হোক না কেন, ঐক্যবদ্ধ আন্দোলনের শরিক দলগুলো রাজপথের সহযোদ্ধা এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন। এ কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সংশ্লিষ্ট সব দলের নেতা-কর্মী ও সমর্থকদের একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও ভাষা ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।
নিজের রাজনৈতিক সিদ্ধান্ত ব্যাখ্যা করে রাশেদ প্রধান বলেন, ঐক্যের বৃহত্তর স্বার্থে তিনি এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তবে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং ঐক্যের প্রার্থীদের হয়ে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।
তিনি আরও বলেন, ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে রাজনৈতিক সমঝোতা ও ঐক্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই কেউ যেন মন খারাপ না করেন। আর সমালোচকদের উদ্দেশে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, তারা চাইলে তাদের ‘চিরাচরিত ভাষায়’ সমালোচনা চালিয়ে যেতে পারেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories