শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেফতার এড়াতে কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটির সাবেক কর্মকর্তার মৃত্যু ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সপরিবারে যমুনায় তারেক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সপরিবারে যমুনায় যাচ্ছেন তারেক রহমান

রহমানঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সপরিবারে তার সরকারি বাসভবন যমুনায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যমুনায় প্রবেশ করে তারেক রহমানকে বহনকারী গাড়ি। এ সময় তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ছাড়াও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন।
এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলশানের বাসা থেকে তারেক রহমানকে বহনকারী গাড়ি যমুনার উদ্দেশে রওনা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সৌজন্য সাক্ষাতের পাশাপাশি একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি প্রদান করেন।
পরবর্তীতে গত ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করলে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সঙ্গে তার ফোনালাপ হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories