ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘের কর্মকর্তার

পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার বহু আগেই আন্তর্জাতিক অঙ্গনে ইমরান খানের সামাজিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে যে আলোচনা চলছিল, তার ইঙ্গিত মিলেছে সদ্য প্রকাশিত ‘এপস্টেইন ফাইলস’-এ। ২০১৩ সালের একটি গোপন ইমেইলে ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ বা ‘লন্ডনের অভিজাত সমাজের প্রভাবশালী মুখ’ হিসেবে উল্লেখ করে তাকে পাকিস্তানে পশ্চিমা-সমর্থিত উদ্যোগে কাজে লাগানোর কথা বলা হয়েছিল।সর্বশেষ প্রকাশিত এপস্টেইন ফাইলসে […]

ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত, জানিয়ে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত। তার দাবি, এ বিষয়ে ইতোমধ্যে একটি সমঝোতার ধারণা তৈরি হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ওয়াশিংটন থেকে ফ্লোরিডার নিজের অবকাশযাপনের বাড়িতে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।মূলত ট্রাম্পের পক্ষ থেকে এই মন্তব্য এমন এক সময়ে […]

মব বা গণপিটুনিতে ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে নিহত দ্বিগুণ

গণপিটুনি বা মব সন্ত্রাসে জানুয়ারিতে নিহতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে বেড়েছে অজ্ঞাতনামা লাশের সংখ্যাও—গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারি মাসের তুলনামূলক বিশ্লেষণ করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এমনটি জানিয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) এমএসএফের দেয়া জানুয়ারি মাসের মানবাধিকার প্রতিবেদন এমন চিত্র উঠে এসেছে।এমএসএফের প্রতিবেদনে বলা হয়, মব সন্ত্রাসে মানুষ হত্যার ঘটনা এ সরকারের […]

কামরাঙ্গীরচরে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সজিব (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কামরাঙ্গীরচর থানার বড় গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে।পরিবার সূত্রে জানা যায়, পাশাপাশি বাসার […]

কমলো জ্বালানি তেলের দাম

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমিয়েছে সরকার। শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দর রোববার (১ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।নতুন দাম অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে প্রতি লিটার পেট্রোলের দাম পড়বে ১১৬ টাকা। পাশাপাশি কেরোসিনের প্রতি লিটার […]

ধারাবাহিক পতনে বিটকয়েন, দাম নেমে ৮০ হাজার ডলারের নিচে

বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় তারল্য সংকোচনের আশঙ্কায় বিশ্বের শীর্ষ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম নেমে এসেছে ৮০ হাজার ডলারের নিচে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বিটকয়েনের দর ৬.৫ শতাংশের বেশি কমে দাঁড়ায় ৭৮ হাজার ৭১৯ ডলারে, যা আগের দিনের পতনের ধারাবাহিকতা।এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) বিটকয়েন নেমে গিয়েছিল ৮১ হাজার ১০৪ ডলারে, গত বছরের ২১ নভেম্বরের পর সর্বনিম্ন স্তর। […]

৪৯৬ রানের টি-টোয়েন্টি ম্যাচ জিতে ভারতের রেকর্ডের বন্যা, আছে লজ্জাও

তিরুবনন্তপুরমে ভারত–নিউজিল্যান্ড টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটিতে রেকর্ডের বন্যা বয়ে গেছে। ব্যাটে–বলে দুই দলের পারফরম্যান্সে গড়েছে একের পর এক নজির, যার অনেকগুলোই টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক। দুই দল মিলে তোলে ৪৯৬ রান। যেখানে শেষ হাসি হাসে ভারতই।ভারত-নিউজিল্যান্ড পঞ্চম ম্যাচে তৈরি হওয়া যত মাইলফলক২৭১/৫ভারত ৫ উইকেটে ২৭১ রান করে নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহ […]

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী এলেনা রিবাকিনা

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী এলেনা রিবাকিনা। চার বছর পর গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জিতলেন কাজাখ তারকা। অন্যদিকে শেষ চারটি গ্র্যান্ডস্ল্যামের মধ্যে তিনটিতেই ফাইনালে হারলেন আরিনা সাবালেঙ্কা। ফাইনালে ২-১ সেটে পরাজিত হন বেলারুশিয়ান তারকা।সৌভাগ্য আর দুর্ভাগ্য যেন চলে হাত ধরাধরি করে। গ্র্যান্ডস্ল্যাম ফাইনাল মানেই আরিনা সাবালেঙ্কা কিন্তু সেই ফাইনালে হারের সংখ্যাও এখন জয়ের সমান।মেলবোর্নের রড লেভার অ্যারেনায় দুর্ভাগ্যকে […]

মেয়েকে বিয়ে দিলেন শাবনাজ-নাইম, পাত্র কে

বৈবাহিক জীবনে দুই মেয়ের বাবা-মা বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটি শাবনাজ–নাইম। গত বছরের ২৪ ডিসেম্বর এক মেয়ে মাহাদিয়া নাইমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। সম্প্রতি বিষয়টি জানান এই তারকা জুটি।ঢাকার উত্তরায় পারিবারিকভাবে মাহাদিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পাত্রের নাম ইহসান মনসুর চৌধুরী। সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন তিনি। কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক শেষ […]

মুম্বাইয়ে পরিচালক রোহিত শেঠির বাড়ির বাইরে গুলি, তদন্ত শুরু

মুম্বাইয়ের জুহু এলাকায় চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠির বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে এই গুলি চালায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।ঘটনার পরপরই রোহিত শেঠির বাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ ও অপরাধ দমন শাখার একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। […]