মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর পুলিশ কমিশনার কর্তৃক টঙ্গী পূর্ব থানা ও পশ্চিম থানা এলাকাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

মুম্বাইয়ে পরিচালক রোহিত শেঠির বাড়ির বাইরে গুলি, তদন্ত শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার

মুম্বাইয়ের জুহু এলাকায় চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠির বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে এই গুলি চালায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
ঘটনার পরপরই রোহিত শেঠির বাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ ও অপরাধ দমন শাখার একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। টাইমস অব ইন্ডিয়াকে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘কেউ ভবন লক্ষ্য করে গুলি চালিয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে জোনাল পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের টিম।
মুম্বাই পুলিশ কমিশনার দেবেন ভারতী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তদন্ত চলছে। কমিশনার বলেন ‘কেউ বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে। জোনাল পুলিশ এবং অপরাধ শাখা তদন্ত করছে।‘ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। আশেপাশের সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
রোহিত শেঠি এবং তার পরিবার এই ঘটনা সম্পর্কে কোনও বিবৃতি দেয়নি। বলিউড ব্যক্তিত্বদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধির মধ্যেই এই গুলি চালানোর ঘটনা ঘটল। পুলি শ তদন্ত করছে যে এই গুলি চালানোর ঘটনা টি হুমকি হিসেবে না কি অন্য কোনও উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল। রোহিত শেঠির বাড়ির বাইরে গুলি চলার ঘটনা প্রথম নয়। এর আগে ২০২৪ সালে সালমান খানের বাড়ির বাইরে চলেছিল গুলি। এমনকি কপিল শর্মার কানাডার ক্যাফের বাইরে গুলি চলানো হয়।
গুলির ঘটনার সময় পরিচালক রোহিত বাড়িতে ছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার সূত্র খোঁজার চেষ্টা করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories