মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪৯৬ রানের টি-টোয়েন্টি ম্যাচ জিতে ভারতের রেকর্ডের বন্যা, আছে লজ্জাও

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বার
???????????????????

তিরুবনন্তপুরমে ভারত–নিউজিল্যান্ড টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটিতে রেকর্ডের বন্যা বয়ে গেছে। ব্যাটে–বলে দুই দলের পারফরম্যান্সে গড়েছে একের পর এক নজির, যার অনেকগুলোই টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক। দুই দল মিলে তোলে ৪৯৬ রান। যেখানে শেষ হাসি হাসে ভারতই।
ভারত-নিউজিল্যান্ড পঞ্চম ম্যাচে তৈরি হওয়া যত মাইলফলক
২৭১/৫
ভারত ৫ উইকেটে ২৭১ রান করে নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ার রেকর্ড গড়ে। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ছিল ২০১৮ সালে অকল্যান্ডে অস্ট্রেলিয়ার করা ২৪৫/৫। একই সঙ্গে এটি আইসিসির কোনো পূর্ণ সদস্য দলের বিপক্ষে পঞ্চম সর্বোচ্চ স্কোর। এই রেকর্ডে শীর্ষ পাঁচের মধ্যে তিনটিই ভারতের করা। ২০২৫ সালে ম্যানচেস্টারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ৩০৪/২ এখনো এই তালিকার শীর্ষে। আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ২৭৮ রান আছে তালিকার চতুর্থ স্থানে।
১৩১/২
ভারতের ইনিংসের শেষ ১০ ওভারে আসে ১৬৯ রান, যা আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ। এদিন, প্রথম ১০ ওভার শেষে ভারতের রান ছিল ১০২/২, যেখানে নিউজিল্যান্ডের ছিল ১৩১/২। তবে পরের ওভারগুলোতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ভারত।
৪৯৬
ম্যাচে দুই দলের মোট রান ৪৯৬। টি–টোয়েন্টি ইতিহাসে কোনো ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান এটি। এর আগে সর্বোচ্চ ছিল ২০২৩ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে হয়েছিল ৫১৭ রান। ভারতের মাটিতে এটি সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ২০১৯ সালে দেরাদুনে আফগানিস্তান–আয়ারল্যান্ড ম্যাচের ৪৭২ রান।
২৩
ভারতীয় ইনিংসে এদিন আসে ২৩টি ছক্কা, যা আইসিসির কোনো পূর্ণ সদস্য দলের বিপক্ষে যৌথভাবে সর্বোচ্চ। ২০২৪ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ভারত সমানসংখ্যক ছক্কা মেরেছিল। দুই দলের ইনিংস মিলিয়ে ৩৬টি ছক্কা হয় এদিন, যা টি–টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ।
৬৯
এই সিরিজে ভারত মোট ৬৯টি ছক্কা হাঁকায়। যা কোনো দ্বিপাক্ষিক সিরিজে (যেকোনো সংস্করণের) সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ৬৪টি করে ছক্কা।
৪২
ব্যক্তিগত পারফরম্যান্সেও ম্যাচটিতে ছিল একাধিক কীর্তি। ঈশান কিশান ৪২ বলে সেঞ্চুরি করে নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টিতে দ্রুততম শতরানের রেকর্ড গড়েন। এটি ভারতের হয়ে পঞ্চম দ্রুততম সেঞ্চুরি। অন্যদিকে সূর্যকুমার যাদব ১ হাজার ৮২২ বলে ৩ হাজার টি–টোয়েন্টি রান পূর্ণ করে বলের হিসেবে দ্রুততম খেলোয়াড় হন।
১৩৭
সূর্যকুমার যাদব ও ইশানের তৃতীয় উইকেটে ৫৭ বলে ১৩৭ রানের জুটি টি–টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ তৃতীয় উইকেট জুটি হিসেবে রেকর্ড গড়ে।
৭৯/১
নিউজিল্যান্ডও ব্যাটিংয়ে কিছু নজির গড়েছে। পাওয়ারপ্লের ৬ ওভারে তাদের ৭৯/১ রান ভারতের বিপক্ষে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ। মাত্র ৩.১ ওভারে ৫০ রান স্পর্শ করে তারা, যা ভারতের বিপক্ষে দ্রুততম দলীয় ফিফটি। ফিন অ্যালেন পাওয়ারপ্লেতেই ৫৭ রান করে ভারতের বিপক্ষে এই পর্বে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের মালিক হন।
৫১/৫
বোলিংয়ে তৈরি হয় বিরল এক রেকর্ড। আর্শদীপ সিংয়ের ৫/৫১ টি–টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল পাঁচ উইকেট শিকার। অন্যদিকে জসপ্রিত বুমরাহ ০/৫৮ ফিগার নিয়ে নিজের টি–টোয়েন্টি ক্যারিয়ারের সবচেয়ে খরুচে স্পেল করেন।
১৩
এই ম্যাচের মাধ্যমে টি–টোয়েন্টি ইতিহাসে ১৩তমবারের মতো একটি দল একই ম্যাচে ব্যক্তিগত সেঞ্চুরি ও পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়ল। ভারতের জন্য এটি চতুর্থ এমন ঘটনা। অন্য কোনো দল একবারের বেশি এটি করতে পারেনি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories