শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

কামরাঙ্গীরচরে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সজিব (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কামরাঙ্গীরচর থানার বড় গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে।
পরিবার সূত্রে জানা যায়, পাশাপাশি বাসার ভাড়াটিয়া সজিব কৌশলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে রাত ১১টার দিকে শিশুটিকে চিকিৎসার জন্য ঢামেকে নেয়া হয়।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। শিশুটির মা মামলা করেছেন এবং অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা নিশ্চিত করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories