সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেলওয়ের প্রচারণা

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী এলেনা রিবাকিনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বার

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী এলেনা রিবাকিনা। চার বছর পর গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জিতলেন কাজাখ তারকা। অন্যদিকে শেষ চারটি গ্র্যান্ডস্ল্যামের মধ্যে তিনটিতেই ফাইনালে হারলেন আরিনা সাবালেঙ্কা। ফাইনালে ২-১ সেটে পরাজিত হন বেলারুশিয়ান তারকা।
সৌভাগ্য আর দুর্ভাগ্য যেন চলে হাত ধরাধরি করে। গ্র্যান্ডস্ল্যাম ফাইনাল মানেই আরিনা সাবালেঙ্কা কিন্তু সেই ফাইনালে হারের সংখ্যাও এখন জয়ের সমান।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় দুর্ভাগ্যকে জয় করে সৌভাগ্যের পথে হাঁটছিলেন বিশ্ব নাম্বার ওয়ান সাবালেঙ্কা। শেষ সেটে ৩-০ গেমে এগিয়েও ছিলেন তিনি। কিন্তু এরপরই বদলে যায় চিত্র। পেছন থেকে ঘুরে দাঁড়িয়ে রিবাকিনা টানা পাঁচ গেম জিতে ম্যাচ নিজের করে নেন। এইসের মাধ্যমেই ম্যাচের সমাপ্তি টানেন তিনি।
এর সঙ্গে মিললো প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জয় এবং তিন বছর আগের ফাইনাল হারের প্রতিশোধ। তাই তো সৌভাগ্যের হাসি কাজাখ ‘আইস কুইন’ এর মুখে।
প্রথম দুই সেটে ছিলেন দু’জনই সমানে সমান। প্রথম সেটে ৬-৪ গেমে জয় পান রিবাকিনা, আর একই ব্যবধানে দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরেন সাবালেঙ্কা।
দুইবারের চ্যাম্পিয়ন জেনিফার ক্যাপ্রিয়াতির হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন রিবাকিনা। এই জয়ের মাধ্যমে প্রথম কাজাখ খেলোয়াড় হিসেবে মেলবোর্ন ওপেন জয়ের কৃতিত্ব অর্জন করলেন তিনি। এটি রিবাকিনার ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম শিরোপা, যার জন্য অপেক্ষা করতে হয়েছে চার বছর।
কাজাখস্তানের টেনিস খেলোয়াড় এলেনা রিবাকিনা বলেন, এখন কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। কয়েক বছর ধরে দারুণ প্রতিদ্বন্দ্বিতার জন্য সাবালেঙ্কাকে ধন্যবাদ। আর আমাকে সমর্থন করার জন্য কাজাখস্তানের মানুষকে কৃতজ্ঞতা জানাই।
এই জয়ে র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে উঠে এলেন রিবাকিনা। আর ৭৫ সপ্তাহ ধরে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বেলারুশিয়ান সাবালেঙ্কা শেষ চারটি ফাইনালের মধ্যে তিনটিতেই পরাজয়ের মুখ দেখলেন।
বেলারুশের টেনিস খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা বলেন, আমি কিছু ভুলতে চাই না। শুরুতেই রিবাকিনাকে দুর্দান্ত আসরের জন্য অভিনন্দন জানাই। অসাধারণ এই অর্জনের দিনে তোমার ও তোমার দলের প্রতি শুভকামনা।
এতে করে সাবালেঙ্কার ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ডস্ল্যাম শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হলো। সর্বশেষ গত বছর তিনি ইউএস ওপেন জিতেছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories