মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট রোজা শুরুর সম্ভাব্য তারিখ প্রকাশ শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন পুতিন, ট্রাম্প ও শি গাজীপুর পুলিশ কমিশনার কর্তৃক টঙ্গী পূর্ব থানা ও পশ্চিম থানা এলাকাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মেয়েকে বিয়ে দিলেন শাবনাজ-নাইম, পাত্র কে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ বার
???????????????????

বৈবাহিক জীবনে দুই মেয়ের বাবা-মা বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটি শাবনাজ–নাইম। গত বছরের ২৪ ডিসেম্বর এক মেয়ে মাহাদিয়া নাইমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। সম্প্রতি বিষয়টি জানান এই তারকা জুটি।
ঢাকার উত্তরায় পারিবারিকভাবে মাহাদিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পাত্রের নাম ইহসান মনসুর চৌধুরী। সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন তিনি। কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক শেষ করলেও এখন সিডনিতে পড়াশোনা করতে গেছেন মাহাদিয়া।
মেয়ের নবজীবনের জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নাইম লিখেছেন, ‘অপরিসীম কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করে আল্লাহ–তাআলার দরবারে জানাচ্ছি, আমাদের প্রিয় কন্যা মাহদিয়া নাঈমের সঙ্গে ইহসান মনসুর চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে।
এরপরই দোয়া চেয়ে তিনি লিখেন, ‘নবদম্পতির নতুন জীবনের শুরুতে আপনাদের দোয়া ও মোনাজাত বিনীতভাবে কামনা করছি। আল্লাহ–তাআলা যেন তাদের দাম্পত্য জীবনে ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও বরকত দান করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories