বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্যের সময় স্পষ্ট করলেন রণধীর জয়সওয়াল

বাংলাদেশের চলমান জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হবে ফলাফল প্রকাশের পর। এমনটি জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। নির্বাচন প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আর কিছু সময়ের অপেক্ষা করুন। এখনো নির্বাচন চলছে, কিছুক্ষণ পরে নির্বাচন শেষ হবে। আজ অথবা আগামীকাল নির্বাচনের ফলাফল সামনে এলে আমরা আমাদের বক্তব্য জানাবো।’বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে এক […]

তারেক রহমানকে অভিনন্দন জানালেন শেহবাজ শরিফ

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় তিনি তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সংসদ […]

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে পতন

প্রত্যাশার চেয়ে শক্তিশালী মার্কিন চাকরির তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভ শিগগির সুদহার কমাবে—এমন আশা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) স্বর্ণের দামে এই নিম্নমুখী প্রবণতা দেখা যায়।বাজার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা ১৪ মিনিটে স্পট স্বর্ণের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫ হাজার ৬৪.২৯ ডলারে নেমে আসে। একই সময়ে এপ্রিল […]

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২, রাজধানীতে এক দিনে গ্রেপ্তার ১৩

রাজধানীতে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, […]

ভোটগ্রহণের সবকিছু মসৃণভাবে চলছে: কমনওয়েলথ প্রতিনিধি দল

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কমনওয়েলথ অবজারভার গ্রুপ চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি পুরো বাংলাদেশে এভাবে ভোট গ্রহণ হবে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।সকাল সাতটা থেকেই কমনওয়েলথের পর্যবেক্ষক দলটি কেন্দ্রটিতে উপস্থিত হয়ে ভোটগ্রহণের […]

গুলশানে ভোট দিলেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারবিষয়ক গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের ঘটনাবহুল সময় পেরিয়ে গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্নে ভোট দিচ্ছে বাংলাদেশের মানুষ। এর সঙ্গে রাষ্ট্র সংস্কারের […]

পাঁচ জেলায় ৭ নির্বাচনি কর্মকর্তা প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, দায়িত্ব অবহেলা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে ফরিদপুর, সিলেট, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও সিরাজগঞ্জে সাত নির্বাচনি কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের আটক ও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।ফরিদপুরে দুটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহারফরিদপুরে দুটি সংসদীয় আসনের […]

ভোটে জালিয়াতির চেষ্টা হলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে: জামায়াত আমির

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ভোট দেন তিনি।ভোট প্রদান শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ভোটে জালিয়াতির চেষ্টা হলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে।দের যুগ পর মানুষ ভোট দেয়ার সুযোগ পেয়েছেন, আমিও ভোট দিতে পারিনি। আজ […]

পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ তাসনিম জারার

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা নির্বাচনি এলাকা পরিদর্শন করে নিজের পোলিং এজেন্টদের বিভিন্ন অজুহাতে বের করে দেয়ার অভিযোগ তুলেছেন। প্রশ্ন তুলেছেন নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনি এলাকায় সাংবাদিকদের তাৎক্ষণিক বক্তব্যে এসব কথা বলেন তিনি।এ সময় তিনি বলেন, পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না এবং অনেককে বের করে দেয়া হচ্ছে। বলা […]

সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তার ফেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।পোস্টে তিনি লেখেন, গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানাচ্ছি। যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট […]