শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২, রাজধানীতে এক দিনে গ্রেপ্তার ১৩

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ বার

রাজধানীতে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ পরিচালিত হচ্ছে।
পুলিশ জানায়, ক্যানটনমেন্ট, তেজগাঁও, পল্লবী, বংশাল, যাত্রাবাড়ী, শাহজাহানপুর, উত্তরা পশ্চিম ও হাতিরঝিল থানা-পুলিশ সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে। এর মধ্যে ক্যানটনমেন্ট থানা একজন, তেজগাঁও থানা দুজন, পল্লবী থানা তিনজন, বংশাল থানা একজন, যাত্রাবাড়ী থানা তিনজন, শাহজাহানপুর থানা একজন, উত্তরা পশ্চিম থানা একজন এবং হাতিরঝিল থানা একজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ক্যানটনমেন্ট থানার তানজির হাসান (২২); তেজগাঁও থানার সোহেল (৩০) ও মাজেদ (৬৫); পল্লবী থানার কাজী রিফাত আহম্মেদ (৩৬), সোহেল (২৫) ও মো. খোকন (২০); বংশাল থানার মো. আব্দুল হান্নান (৩৫); যাত্রাবাড়ী থানার ইমরান (৩২), লিটন (৩৫) ও রাসেল (৩৯); শাহজাহানপুর থানার মো. আরিফ হোসেন সুজন (৩০); উত্তরা পশ্চিম থানার মো. রুপকুল্লা (২৬) এবং হাতিরঝিল থানার জুলহাস মুন্সি (৩৬)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলার বিস্তারিত উল্লেখ করা হয়নি।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং তথ্যভিত্তিক অভিযানের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories