বাংলাদেশকে চীনের ‘প্রভাবমুক্ত’ করতে নতুন প্রস্তাব দিচ্ছে যুক্তরাষ্ট্র

দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। চীনা সামরিক সরঞ্জামের বিকল্প হিসেবে নিজেদের ও মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশের পরবর্তী সরকারকে প্রস্তাব দেয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত ওয়াশিংটনের রাষ্ট্রদূত বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।২০২৪ সালের আগস্টে জেন-জি নেতৃত্বাধীন এক গণঅভ্যুত্থানে ভারতঘেঁষা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আগামী […]

ইরানের সঙ্গে পরমাণু আলোচনা চলতেই হবে: নেতানিয়াহুকে জানিয়ে দিলেন ট্রাম্প

ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে ওয়াশিংটনে মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সমঝোতা না হলে বিকল্প পথও খোলা রয়েছে। খবর বিবিসিমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে […]

পিএসএল নিলামে সবচেয়ে দামি নাসিম, শীর্ষ পাঁচে কারা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশতম আসরের প্লেয়ার্স নিলামে চড়া দামে বিক্রি হয়েছেন সেদেশের ক্রিকেটাররাই। সবচেয়ে বেশি দাম উঠেছে পাকিস্তানি পেসার নাসিম শাহর। তথ্য জিও সুপারের।সবচেয়ে বড় চমক দেখিয়ে রাওয়ালপিন্ডি পেসার নাসিম শাহকে ৮ কোটি ৬৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে। ইসলামাবাদ ইউনাইটেডও দাম দিয়ে খেলোয়াড় কেনায় খুব বেশি পিছিয়ে ছিল না। তারা অলরাউন্ডার ফাহিম আশরাফকে নিয়েছে […]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: কোন তারকা কোথায় ভোট দেবেন

রাত পোহালেই শুরু হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশজুড়ে এখন ভোটের আমেজ—রাজনীতি থেকে শুরু করে বিনোদন অঙ্গন, সর্বত্রই আলোচনা একটাই: নির্বাচন। এবারের নির্বাচন নিয়ে সাধারণ মানুষে মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে। এমনকি তাদের প্রিয় তারকারা কে কোথায় ভোট দিবেন সে নিয়েও মানুষের আগ্রহের শেষ নেই। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে জনপ্রিয় তারকারা কে কোন আসনের […]

আমি আমার শৈশবের সেই বাংলাদেশটাই চাই: ভোটদানের পর প্রভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যখন সারা দেশে উৎসবমুখর পরিবেশ, তখন জীবনের প্রথম ভোট দিয়ে আবেগাপ্লুত হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ঈদের সময় বাড়ি ফেরার মতো অনুভূতি নিয়েই শরীয়তপুরে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।ভোট দেয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে প্রভা বলেন, উৎসবমুখর পরিবেশ। মনে হচ্ছে ঈদের সময় বাড়ি এলে যেমন লাগে, ঠিক […]

ভোট দেয়া হচ্ছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তবে সীমিত ছুটি, দূরপাল্লার যাতায়াতের ভোগান্তি, ভোটের পরপরই সেমিস্টার পরীক্ষা এবং আর্থিক সংকটসহ নানা সীমাবদ্ধতার কারণে ইচ্ছা থাকার পরও নিজ এলাকায় গিয়ে ভোট দিতে পারছেন না জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ছেলেদের দুটি ও মেয়েদের দুটি আবাসিক […]

তারুণ্যের চোখে ত্রয়োদশ সংসদ নির্বাচন, প্রত্যাশা, শঙ্কা ও ভবিষ্যতের স্বপ্ন

দীর্ঘ ১৭ বছর পর আজ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে ভিন্ন এক আবহ। নগর থেকে গ্রাম—চায়ের দোকান, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন নির্বাচন। উৎসবমুখর এই পরিবেশের ভেতরেই কাজ করছে প্রত্যাশা, আগ্রহ ও আনন্দ—পাশাপাশি খানিকটা শঙ্কাও। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে নির্বাচনকে ঘিরে ভাবনা যেন আরও গভীর, আরও সচেতন।ওয়েট […]

চিকিৎসকদের মতে পর্যাপ্ত ঘুম না হলে ৯টি লক্ষণ প্রকাশ পায়

ঘুম শুধু বিশ্রাম নয়, এটি আমাদের শরীর ও মনের জন্য অত্যাবশ্যক। কিন্তু ব্যস্ত জীবনধারা, কাজের চাপ, স্ক্রিন টাইম এবং রাতের ব্যস্ততা আমাদের নিয়ন্ত্রণে, ভালো ঘুম পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে। শুধু ক্লান্তি অনুভব করা নয়, ঘুমের অভাব স্বাস্থ্য, মেজাজ এবং কাজের সক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।ঘুমের মান কমার লক্ষণ১. সকালে ঘন ঘন মাথাব্যথাঅপর্যাপ্ত ঘুম মস্তিষ্কের […]

ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী […]

দেশে পৌঁছেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫ পোস্টাল ব্যালট

পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী প্রবাসীদের পাঠানো ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে। বুধবার (১১ ডিসেম্বর) প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।সালীম আহমাদ খান জানান, বুধবার সকাল সোয়া ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি […]