রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: কোন তারকা কোথায় ভোট দেবেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বার

রাত পোহালেই শুরু হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশজুড়ে এখন ভোটের আমেজ—রাজনীতি থেকে শুরু করে বিনোদন অঙ্গন, সর্বত্রই আলোচনা একটাই: নির্বাচন। এবারের নির্বাচন নিয়ে সাধারণ মানুষে মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে। এমনকি তাদের প্রিয় তারকারা কে কোথায় ভোট দিবেন সে নিয়েও মানুষের আগ্রহের শেষ নেই। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে জনপ্রিয় তারকারা কে কোন আসনের ভোটার? জেনে নেয়া যাক বিস্তারিত—
শাকিব খান
ঢাকার অভিজাত এলাকা গুলশানের বাসিন্দা সুপারস্টার শাকিব খান ঢাকা–১৭ আসনের ভোটার। সাধারণত গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়ে থাকেন তিনি। তবে এবার নির্বাচনে তিনি ভোট দেবেন কি না সে নিয়ে প্রশ্ন রয়েছে। সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেতা। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, শুটিং ও ব্যক্তিগত কারণে দেশের বাইরে থাকায় এবার ভোট দিতে পারছেন না ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।
জয়া আহসান
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা। তিনি ঢাকা–১৭ আসনের ভোটার। জয়া আহসান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, ফলে তার ভোট দেওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত।
আরিফিন শুভ
এদিকে ঢাকা-১১ আসনের ভোটার চিত্রনায়ক আরিফিন শুভ। অভিনেতা বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকায় তিনি এবার ভোট দিতে পারছেন না।
পূর্ণিমা
চিত্রনায়িকা পূর্ণিমা থাকেন খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায়। সেই হিসেবে তিনি ঢাকা–১৮ আসনের ভোটার।
অপু বিশ্বাস
চিত্রনায়িকা অপু বিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা। তার ভোটার এলাকা ঢাকা–১১ আসন।
অনন্ত জলিল ও বর্ষা
তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষাও মোহাম্মদপুরে বসবাস করেন। তারা দুজনই ঢাকা–১৩ আসনের ভোটার। নির্বাচনের দিন ভোট দেয়ার কথাও জানিয়েছেন দুই তারকা
তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষাও মোহাম্মদপুরে বসবাস করেন। তারা দুজনই ঢাকা–১৩ আসনের ভোটার।
মামুন ইমন
অভিনেতা মামুন ইমনও বসুন্ধরা আবাসিক এলাকার ভোটার। তিনিও ঢাকা–১১ আসনের অন্তর্ভুক্ত।
সিয়াম আহমেদ
অভিনেতা সিয়াম আহমেদ থাকেন রাজধানীর রাজারবাগে। তিনি ঢাকা–১৯ আসনের ভোটার।
জাহিদ হাসান
অভিনেতা জাহিদ হাসান ঢাকা–১০ আসনের ভোটার।
চঞ্চল চৌধুরী
শাহজাহানপুর এলাকার বাসিন্দা চঞ্চল চৌধুরী। জনপ্রিয় এই অভিনেতা ঢাকা–৮ আসনের ভোটার।
মেহজাবীন চৌধুরী
বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা মেহজাবীন ঢাকা–১১ আসনের ভোটার। বর্তমানে এই অভিনেত্রী দেশেই আছেন।
শবনম ফারিয়া
দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ শবনম ফারিয়া ঢাকা–৮ আসনের ভোটার। ফেসবুকে নিজ এলাকার নির্বাচন নিয়ে পোস্টও করেছিলেনেই তারকা।
বাপ্পী চৌধুরী
নায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ–৪ আসনের ভোটার। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এবার ভোট দিতে পারছেন না।
সাইমন সাদিক
চিত্রনায়ক সাইমন সাদিক কিশোরগঞ্জ–১ আসনের ভোটার। তিনিও বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। পোস্টাল ভোট দিয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
জায়েদ খান
অভিনেতা জায়েদ খান পিরোজপুর–১ আসনের ভোটার। দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকায় এবার নির্বাচনেও অংশ নিচ্ছেন না।
নির্বাচন মানেই শুধু রাজনীতিবিদদের নয় তারকাদের ভোটাধিকার ও অংশগ্রহণও সাধারণ মানুষের আগ্রহের বড় জায়গা। কে কোথায় ভোট দিচ্ছেন, কে আবার বিদেশে থাকায় ভোট দিতে পারছেন না সব মিলিয়ে তারকাদের নির্বাচন ঘিরে ব্যস্ততাও এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories