সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসছেন ভারতের লোকসভার স্পিকার ভোট পুনর্গণনা ও আব্বাসের শপথ বিরত রাখার আবেদন নাসীরুদ্দীন পাটওয়ারীর ছায়া মন্ত্রিসভা: কী, কেন, কীভাবে উপদেষ্টাদের সেফ এক্সিট নেয়ার আগে সম্পদের হিসাব চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি জানাল ১১ দলীয় জোট দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও ৫ হাজার ডলার ছাড়াল নতুন সরকার গঠনের আগেই শেয়ারবাজার চাঙ্গা রামপুরা হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ৪ মার্চ মাদুরোকে আটকের অভিযানে যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র স্বাস্থ্যের অবনতির খবরে উদ্বেগ, হাসপাতালে নেয়া হচ্ছে ইমরান খানকে

আমি আমার শৈশবের সেই বাংলাদেশটাই চাই: ভোটদানের পর প্রভা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যখন সারা দেশে উৎসবমুখর পরিবেশ, তখন জীবনের প্রথম ভোট দিয়ে আবেগাপ্লুত হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ঈদের সময় বাড়ি ফেরার মতো অনুভূতি নিয়েই শরীয়তপুরে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
ভোট দেয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে প্রভা বলেন, উৎসবমুখর পরিবেশ। মনে হচ্ছে ঈদের সময় বাড়ি এলে যেমন লাগে, ঠিক তেমনই অনুভূতি। খুবই এক্সাইটেড ছিলাম। সত্যি বলতে কাল রাতে ঘুমাতেই পারিনি উত্তেজনার কারণে।
ব্যস্ত পেশাজীবনের মাঝেও দায়িত্ববোধ থেকেই ভোট দিতে আসার কথা জানান এই অভিনেত্রী। তিনি বলেন, আমি একজন অভিনেত্রী, একই সঙ্গে করপোরেট জবও করছি। খুব ব্যস্ততার মধ্যে থাকি। অনেকে বলেছে, এটা তো ছুটির দিন—বাসায় থেকে বিশ্রাম নিতে পারতাম। কিন্তু নিজের দায়িত্ববোধ থেকে, দেশের জন্য, আমার একটি ভোট যদি কাঙ্ক্ষিত প্রার্থীকে বিজয়ী করতে ভূমিকা রাখে সেই ভাবনা থেকেই শরীয়তপুরে, আমার শিকড়ে ফিরে এসেছি।
শৈশবের স্মৃতিচারণ করে প্রভা বলেন, আমি এমন এক পরিবেশে বড় হয়েছি, যেখানে ধর্ম, সংস্কৃতি আর বাংলা ঐতিহ্য—সবকিছু একসঙ্গে ছিল। সকালে হুজুর এসে সিপারা পড়াতেন, তারপর স্কুল, বিকেলে গান শেখা বা ছবি আঁকা। হামদ-নাতে যেমন প্রথম হয়েছি, তেমনি দেশাত্মবোধক গানেও পুরস্কার পেয়েছি। আমি আমার দুইটাই চাই—আমার ধর্মও, আমার সংস্কৃতিও।
তিনি আরও বলেন, আমি যে বাংলাদেশ দেখে বড় হয়েছি, সেই বাংলাদেশই চাই। ৭১-এর স্মৃতি, ২১-এর আত্মিক সম্পর্ক, বইমেলা, ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, পহেলা ফাল্গুনে রঙিন শাড়ি পরে ঘুরতে যাওয়া, পহেলা বৈশাখ—সব চাই। আবার আমার অন্যান্য ধর্মের বন্ধু, ফ্যান, শুভাকাঙ্ক্ষীরা যেন শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন—সেটাও চাই। সব মিলিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। ভোটের দিনটিকে জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করে প্রভা বলেন, আমি আমার শৈশবের মতোই একটি বাংলাদেশ চাই একদম ঠিক সেরকম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories