ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের জামায়াতের নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমানের নাম জড়িয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিবৃতির মাধ্যমে এ প্রতিবাদ জানিয়েছেন।বিবৃতিতে তিনি বলেন- ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ […]
ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি: ডয়চে ভেলেকে তারেক রহমান

নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে নিজেদের অবস্থান, নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম-খুনের বিচারসহ বিভিন্ন বিষয়ে ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।সাক্ষাৎকারে তিনি বলেছেন, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের পর তারা এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে আশাবাদী তিনি। এছাড়া ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে […]
গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে প্রচারণা ও গণসংযোগ ইতোমধ্যে শেষ হয়েছে। এই মুহূর্তে আলোচনার মূল বিষয় প্রার্থীরা কে কোথায় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের […]
দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনেয়ি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ি ২ হাজারেরও বেশি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা মওকুফ ও সাজা কমানোর অনুমোদন দিয়েছেন। বিচার বিভাগের প্রধানের অনুরোধের পর এই সিদ্ধান্ত নেন তিনি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) খামেনেয়ির বিচার বিভাগের প্রধান গোলামহোসেন মোহসেনি এই প্রস্তাব অনুমোদন করেন।প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, সাধারণ ও বিপ্লবী আদালত, সশস্ত্র বাহিনীর বিচার বিভাগীয় সংস্থা […]
ভূপৃষ্ঠের নিচে ৪৫টি মহাসাগরের সমান জীবনের অপরিহার্য উপাদানের সন্ধান

সবগুলো মহাসাগর পৃথিবী পৃষ্ঠের প্রায় ৭০ শতাংশ জায়গায় বিস্তৃত। কিন্তু পৃথিবীর পৃষ্ঠের অভ্যন্তরে সব মহাসাগরের ৯ গুণ জায়গাজুড়ে রয়েছে একটি মাত্র পদার্থ। সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, পৃথিবীর কেন্দ্রভাগে (কোর) থাকা পদার্থটি হচ্ছে হাইড্রোজেন। এটি পুরোপুরি প্রমাণিত হলে এই গ্রহ হবে সবচেয়ে বড় হাইড্রোজেন ভাণ্ডার।গবেষকদর হিসাব অনুযায়ী, এই সংখ্যা আরও বেশি হতে পারে। পৃথিবীর কোরে সর্বোচ্চ […]
চিকিৎসায় ব্যবহার হয়েছে মানুষের মলও, প্রথমবারের মতো মিলল সত্যতা

বিজ্ঞানীরা প্রথমবারের মতো ভৌত প্রত্নতাত্ত্বিক প্রমাণ খুঁজে পেয়েছেন যে প্রাচীন রোমানরা মানুষের মলকে ঔষধ হিসেবে ব্যবহার করত। তুরস্কের গবেষকদের এই আবিষ্কার রোমান চিকিৎসা-পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের লিখিত বর্ণনাকে বাস্তব প্রমাণে পরিণত করেছে।জার্নাল অব আর্কিওলজিক্যাল সায়েন্স: রিপোর্টস–এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, রোমান গ্রন্থে এই ধরনের চিকিৎসার উল্লেখ থাকলেও এবারই প্রথম এর সরাসরি বস্তুগত প্রমাণ পাওয়া গেছে। […]
বিএনপি প্রার্থী কায়কোবাদের নির্বাচন করতে বাধা নেই: আপিল বিভাগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তার নির্বাচন করতে বাধা নেই। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এই আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। তবে দ্বৈত নাগরিকত্বের […]
গৃহকর্মীকে নির্যাতন : আদালতে উঠে এলো বিমানের সাবেক এমডির বাসার লোমহর্ষক বর্ণনা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের বাসায় শিশু গৃহকর্মী মোহনাকে দীর্ঘদিন ধরে চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। তাকে বাথরুমে থাকতে বাধ্য করা হতো। সেখানে পেস্ট ও টিস্যু খেয়েই বেঁচে ছিল শিশুটি। দীর্ঘ সময় পানির সংস্পর্শে থাকার কারণে তার পায়ের নখে পচন ধরেছে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গৃহকর্মী শিশুকে নির্যাতনের […]
আবারও স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন পরিবর্তন

দেশের তফসিলভুক্ত ব্যাংকগুলোর তালিকায় থাকা স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.-এর নাম পরিবর্তন করে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.’ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এ বিষয়ে একই দিনে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি)-১ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা […]
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছে বিজিএমইএ

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ নয় মাসের নিবিড় আলোচনার পর মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিকে স্বাগত জানিয়েছে দেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।এক বিবৃতিতে বিজিএমইএ জানায়, এই সাফল্যের জন্য সংগঠনের পক্ষ থেকে মার্কিন সরকারসহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, […]