সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনেয়ি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ি ২ হাজারেরও বেশি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা মওকুফ ও সাজা কমানোর অনুমোদন দিয়েছেন। বিচার বিভাগের প্রধানের অনুরোধের পর এই সিদ্ধান্ত নেন তিনি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) খামেনেয়ির বিচার বিভাগের প্রধান গোলামহোসেন মোহসেনি এই প্রস্তাব অনুমোদন করেন।
প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, সাধারণ ও বিপ্লবী আদালত, সশস্ত্র বাহিনীর বিচার বিভাগীয় সংস্থা এবং সরকারি দণ্ডপ্রতিষ্ঠানগুলোতে দণ্ডিত মোট ২ হাজার ১০৮ জন ব্যক্তি ক্ষমা, সাজা হ্রাস বা সাজা পরিবর্তনের সুবিধা পাচ্ছেন।
বিচার বিভাগের প্রধান শাবান মাসের ধর্মীয় উৎসব এবং ইসলামী বিপ্লবের বিজয়ের ৪৭তম বার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠির মাধ্যমে এই অনুরোধ জানান।
ঐতিহ্যগতভাবে প্রধান ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠানে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এই সময়ে আইন অনুসারে বিচার বিভাগ প্রধান যোগ্য বন্দিদের জন্য ক্ষমা বা সাজা কমানোর জন্য দেশটির শীর্ষ ধর্মীয় নেতার অনুমোদনের অনুরোধ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories