সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

ভোটে জালিয়াতির চেষ্টা হলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে: জামায়াত আমির

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ভোট দেন তিনি।
ভোট প্রদান শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ভোটে জালিয়াতির চেষ্টা হলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে।দের যুগ পর মানুষ ভোট দেয়ার সুযোগ পেয়েছেন, আমিও ভোট দিতে পারিনি। আজ ভোট দিতে পেরেছি। যুবসমাজ ভোটের জন্য বহু অপেক্ষায় ছিল। এই ভোটের মাধ্যমে এ দেশে সন্ত্রাস মুক্ত ও দখলমুক্ত হোক।
তিনি বলেন, এমন সরকার গঠিত হোক যে সরকার ব্যক্তি পরিবার দলের হবে না, যে সরকার হবে জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। সবার নিকট দোয়া চাই। সবার সহযোগিতা চাই, দেশটা আমাদের সবার। গণমাধ্যম সমাজে চতুর্থ স্তম্ভ। দেশ গড়ার কাজে গণমাধ্যমকে পাশে চাই।
ছোটখাটো কোন বিষয় হলে ইগনোর করব, বড় কোনো বিষয় হলে ছাড় দেব না। আমাদের যা করার তাই করব। মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক আমরা কোনোভাবে চাই না। সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটাই হবে, ভোট যখন সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে আমরাও মানবো অন্যদেরকেও মানতে হবে।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানীর ৬০ ফিট সংলগ্ন মিরপুর-২ এলাকার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে আজ সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রটিতে বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টিম একাধিকবার টহল দিয়েছে।
ভোটারদের তুলনায় এ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা গেছে। ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories