এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা-জাইমা রহমান

পবিত্র রমজানের প্রথম দিনে নারী ও এতিম শিশুদের সঙ্গে বসে একসঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ভাসানটেক এলাকায় এই ইফতার মাহফিলে অংশ নেন তারা।এদিন ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের নানা প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি ইফতার মাহফিলে […]
একদিন এতিমদের কেউ হয়তো প্রধানমন্ত্রী হবে: ডা. শফিকুর রহমান

ভবিষ্যতে এতিমদের মধ্য থেকে কেউ যাতে প্রধানমন্ত্রী হতে পারে, দেশে এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করার কথা জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে ‘ইয়াতিমদের সম্মানে’ আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্যকালে এমনটা জানান তিনি।জামায়াত আমির বলেন, একদিন দেশে এতিমদের কেউ হয়তো প্রধানমন্ত্রী হবে৷ […]
রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। বিশেষ করে রমজান মাসে এ দায়িত্বের গুরুত্ব আরও বেড়ে যায়। আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন রোজা সামনে রেখে বিশেষ কিছু করার সুযোগ ছিল না। তবে ইতিবাচক দিক হচ্ছে, আমাদের হাতে যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে, তা বাজারমূল্য […]
রোজায় মাছসহ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী

পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি এবং ইফতার ও সেহেরির চাহিদাকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাজারে মাছসহ নিত্যপণ্যের দামে চড়া ভাব দেখা গেছে। বিশেষ করে মাঝারি মানের বেশ কয়েকটি মাছের দাম আগের সপ্তাহের তুলনায় ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।রাজধানীর তালতলা, রামপুরা বাজার, বনশ্রী ‘এ’ ব্লক কাঁচাবাজারসহ একাধিক বাজার ঘুরে […]
ইরানের ওপর মার্কিন হামলা হবে আগুন নিয়ে খেলার মতো: ল্যাভরভ

যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর বার্তা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক হামলা চালায় তাহলে তা হবে “আগুন নিয়ে খেলা” করার মতো এবং এজন্য গুরুতর পরিণতিও ভোগ করতে হতে পারে।বৃহস্পতিবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের সংবাদমাধ্যম অ্যাল–আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। […]
নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন ধ্বংসের পরিকল্পনা জানত সিআইএ

রাশিয়া ও জার্মানির মধ্যকার আন্তর্জাতিক গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম ধ্বংসের পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই জানত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)। এমন দাবি উঠেছে জার্মান গণমাধ্যমের এক প্রতিবেদনে। এছাড়া ২০২২ সালে ইউক্রেনীয় গোয়েন্দাদের সঙ্গে সিআইএর কর্মকর্তাদের বৈঠকের তথ্য সামনে আসায় ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। যদিও সিআইএ এ দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে।বৃহস্পতিবার […]
হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করে দিলেন প্রধান বিচারপতি

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এই বেঞ্চে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের সঙ্গে দেখা যায়, ‘২০০১ ইং সনের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ ইং সনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ […]
ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার

ব্রাজিল জাতীয় নারী ফুটবল দলের তারকা ডিফেন্ডার ক্যাথলিন সৌজা। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের নারী দলের নেতৃত্বে আছেন তিনি। মধ্যপ্রাচ্যের দেশটিতে খেলতে গিয়ে ইসলাম ধর্মে মুগ্ধ হন ২৯ বছর বয়সী এই ফুটবলার। এরপর যাবতীয় সবকিছু জেনে ইসলাম কবুল করেছেন ক্যাথলিন। ক্লাবের পক্ষ থেকে তাকে ওমরাতে পাঠানো হয়েছে।আল-নাসর নারী দল তাদের অফিসিয়াল এক্স প্ল্যাটফর্মে (সাবেক […]
রোহিত, সূর্যকুমারকে ছাড়িয়ে বিশ্বরেকর্ডের পাতায় রাজা

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে। তবে এবার বৈশ্বিক আসরে ফিরেই সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নকেই হারিয়ে দিয়েছে সিকান্দার রাজার দল। গত ১৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার শ্রীলঙ্কাকেও ৬ উইকেটে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কলম্বোর রনগিরি প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের করা ৭ উইকেটে ১৭৮ রান জিম্বাবুয়ে তাড়া করেছে ৩ বল বাকি থাকতে। […]
বাকৃবিতে শাখা ছাত্রদলের ইফতার মাহফিল আয়োজন

পবিত্র মাহে রমজানের প্রথম রোজায় দেড় হাজার শিক্ষার্থীদের উপস্থিতিতে ইফতার মাহফিল এবং বিশেষ দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এ আয়োজন করে তারা।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ ইফতার অনুষ্ঠিত হয়। ইফতারে বাকৃবির বিভিন্ন অনুষদের প্রায় দেড় […]