সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেলওয়ের প্রচারণা

রোহিত, সূর্যকুমারকে ছাড়িয়ে বিশ্বরেকর্ডের পাতায় রাজা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে। তবে এবার বৈশ্বিক আসরে ফিরেই সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নকেই হারিয়ে দিয়েছে সিকান্দার রাজার দল। গত ১৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার শ্রীলঙ্কাকেও ৬ উইকেটে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কলম্বোর রনগিরি প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের করা ৭ উইকেটে ১৭৮ রান জিম্বাবুয়ে তাড়া করেছে ৩ বল বাকি থাকতে। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থানে থেকেই সুপার এইটে খেলবে জিম্বাবুয়ে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বর দল শ্রীলঙ্কা।
এই ঐতিহাসিক জয়ের নায়ক জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা, যিনি অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। পাশাপাশি ভারতের দুই মহাতারকা রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবকে পেছনে ফেলে একাধিক বিশ্ব রেকর্ড নিজের নামে করেছেন এই অলরাউন্ডার।
এদিন চার নম্বরে ব্যাট করতে নেমে রাজা ২৬ বলে ৪৫ রান করেন। দুটি চার ও চারটি ছয়ে সাজানো ইনিংসে স্ট্রাইক রেট ছিল ১৭৩.০৮। বল হাতে চার ওভারে ছিলেন মিতব্যয়ী, উইকেট না পেলেও দেন ৩৬ রান। এই পারফরম্যান্সে রাজা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০তম বার ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন।
এর ফলে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চবার ম্যাচসেরা হওয়ার রেকর্ডে তিনি সূর্যকুমার যাদবকে ছাড়িয়ে শীর্ষে উঠে এলেন। বর্তমানে এই তালিকায় ভারতের বিরাট কোহলি রয়েছেন তৃতীয় স্থানে। আর রাজার উপরে রয়েছেন কেবল মালয়েশিয়ার বীরান্দিপ সিং (২২টি)।
আইসিসি ইভেন্টে সবচেয়ে বয়স্ক অধিনায়ক হিসেবে ম্যাচসেরা হলেন রাজা। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের এই কীর্তি ছিল রোহিত শর্মার। রাজার ফর্ম ও নেতৃত্বগুণ জিম্বাবুয়ের ড্রেসিংরুমে যে আত্মবিশ্বাস জোগাচ্ছে, তা টুর্নামেন্টের পরবর্তী ধাপে বড় কোনো চমকের ইঙ্গিত দিচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories