শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুররের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে যৌন নির্যাতন ,শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

বাকৃ‌বিতে শাখা ছাত্রদলের ইফতার মাহফিল আয়োজন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ বার

পবিত্র মাহে রমজানের প্রথম রোজায় দেড় হাজার শিক্ষার্থীদের উপস্থিতিতে ইফতার মাহফিল এবং বিশেষ দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এ আয়োজন করে তারা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ ইফতার অনুষ্ঠিত হয়। ইফতারে বাকৃবির বিভিন্ন অনুষদের প্রায় দেড় হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক বাড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান নেতৃবৃন্দ।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এই মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং শিক্ষা ও গণতন্ত্রের অগ্রগতির জন্য দোয়া করা হয়।
এ সময় বাকৃবির ছাত্রদলের সদস‌্য স‌চিব শফিকুল ইসলাম বলেন, ‘দেশবাসী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনায় এ ইফতারের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের মূল উদ্দেশ‌্য ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। শিক্ষার্থীদের জন্য আমরা কাজ করতে প্রস্তুত এই বার্তা দেওয়া। ক্যাম্পাসে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য আমরা শিক্ষার্থীদের সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর।’
বাকৃ‌বি ছাত্রদলের আহ্বায়ক মো আতিকুর রহমান বলেন, ‘আজকের এ পবিত্র দোয়া ও ইফতার মাহফিল শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি আমাদের আত্মশুদ্ধির, ঐক্যের এবং কৃতজ্ঞতার এক মহৎ মুহূর্ত। পবিত্র রমজান আমাদের শিখায় ধৈর্য, ত্যাগ, সংযম ও মানবতার প্রকৃত অর্থ। সেই পবিত্র মাসে আমরা একত্রিত হয়েছি। মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এবং জুলাই আন্দোলনসহ বিগত সময়ের রাজনৈতিক সহিংসতায় শহীদ সকল আত্মার শান্তির জন্য দোয়া করেছি।
তিনি আরও বলেন, ‘নতুন সরকার যেন ন‌্যায় ও ইনসাফের সঙ্গে দেশ প‌রিচালনা করতে পারে এই আশায় এ আয়োজন। এছাড়া আমরা শিক্ষার্থীদের পাশে সর্বদা আছি, এ বিশ্বাস তৈরি করতেই ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories