আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে : মেহজাবীন চৌধুরী

পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দাবি করেছেন, সম্প্রতি একটি মহল পরিকল্পিতভাবে তাকে নানা বিষয়ে ‘টার্গেট’ করছে এবং মানহানির চেষ্টা চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৯ মিনিটে দেয়া ওই স্ট্যাটাসে মেহজাবীন লেখেন, “কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই […]

দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী

দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।তিনি বলেন, দুর্নীতি থেকে মুক্ত থাকবে শিক্ষা মন্ত্রণালয়। দুর্নীতি করব না কাউকে করতেও দেবো না। শিক্ষকদের অবসর ভাতা ও […]

শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তার পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন।আবেদনে তিনি উপাচার্যের পদ থেকে অব্যাহতি দিয়ে তার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেয়ার […]

জনপ্রিয় ব্র্যান্ডের হেডফোনে ক্যানসারের ঝুঁকি, বিজ্ঞানীদের জরুরি সতর্কবার্তা

জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের হেডফোনে বিষাক্ত রাসায়নিক উপাদান পাওয়া গেছে বলে জানিয়েছেন ইউরোপীয় গবেষকেরা। তাদের দাবি, এসব উপাদানে দীর্ঘ মেয়াদে ক্যানসারসহ গুরুতর রোগের ঝুঁকি বৃদ্ধি পায়।ইউরোপের ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের আওতায় পরিচালিত এক গবেষণায় বাজারে পাওয়া ৮১টি ইন-ইয়ার ও ওভার-ইয়ার হেডফোন পরীক্ষা করা হয়। গবেষকেরা জানিয়েছেন, তাদের পরীক্ষিত প্রতিটি স্যাম্পলে এমন রাসায়নিক শনাক্ত হয়েছে, যা […]

রমজানে সচেতন না হলে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

রমজান মাস এলেই পুরান ঢাকার চকবাজার পরিণত হয় দেশের সবচেয়ে বড় ইফতার বাজারে। শাহী মসজিদের সামনে রাস্তার দুই পাশে বসে অসংখ্য খাবারের দোকান। সুতির কাবাব, জিলাপি, পরোটা, ছোলা ভুনা, মাটন রোস্ট, পিয়াজু, ডিম চপ, সবজি পাকোড়া, দই বড়া, এমনকি পিজ্জা ও বার্গার— রঙিন ও সুগন্ধি এসব খাবার সহজেই রোজাদারদের আকৃষ্ট করে। তবে পুষ্টিবিদরা বলছেন, এসব […]

জাপানে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার সাথে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।অমর একুশের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানমালার মাধ্যমে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি বন্ধুদের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতির […]

ঢাকাসহ সারাদেশের আকাশ মেঘলা থাকতে পারে আজ, বাড়বে না তাপমাত্রা

শীত বিদায় নিয়ে ফাল্গুনের হাওয়ায় নতুন রূপে সাজছে প্রকৃতি। সেই সঙ্গে বেড়েছে তাপমাত্রার পারদ। এ অবস্থায় রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকাসহ এর আশপাশের এলাকার আবহাওয়া খানিকটা শুষ্ক থাকতে পারে। তবে তাপমাত্রা বাড়ার কোনো পূর্বাভাস নেই।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। সেখানে বলা হয়েছে, ঢাকা এবং এর আশপাশের এলাকার আকাশ […]

এবার মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংকে শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে […]

সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল

পবিত্র রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচি পুনর্নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে নির্দিষ্ট সময়ের জন্য সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছেপবিত্র রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে […]

সড়কে চাঁদা’ নিয়ে পরিবহন মন্ত্রীর বক্তব্যে যা বললেন তাসনিম জারা

সড়কে চাঁদা আদায়কে ‘সমঝোতা’ বা ‘অলিখিত বিধি’ হিসেবে উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রীর দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ডা. তাসনিম জারা। তিনি বলেছেন, মন্ত্রী যাকে সমঝোতা বলছেন, বাস্তবে তা চালকদের ওপর চাপিয়ে দেয়া একটি অবৈধ পদ্ধতি।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে দেয়া এক প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, নির্দিষ্ট রুটে গাড়ি চালাতে গেলে চালকদের বাধ্যতামূলকভাবে […]